শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
27.2 C
Dhaka

আইজিডব্লিউ ও আইসিএক্স’র নবায়ন ফি হ্রাসের কার্যক্রম চলমান : বিটিআরসি চেয়ারম্যান

টেকভিশন২৪ ডেস্ক: টেলিযোগাযোগ খাতের সময়োপযোগী উন্নয়নে সংশ্লিষ্ট লাইসেন্সিং নীতিমালার আধুনিকায়ন সহ নতুন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে খাত সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়েছেন বিটিআরসির চেয়ার‌ম্যান শ্যাম সুন্দর সিকদার।
 
রোববার বিকেলে বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে দেশের ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) ও ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) অপারেটরদের সাথে এক মতবিনিময় সভায় এ খাতের বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় বিষয়ে তার দিকনির্দেশনামুলক বক্তব্য পেশ করেন।
 
কমিশনের ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ এহসানুল কবির এর সঞ্চলনায় অনুষ্ঠিত এ সভায় আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) এর পক্ষ থেকে সংগঠনের নির্বাহী সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো: আবদুল হান্নান (অব:) দেশে বৈধ পথে বিদেশি কলের পরিমান কমে যাওয়ায় বার্ষিক লাইসেন্স নবায়ন ফি ৫০ লাখ টাকা করা এবং ভয়েস সেবার পাশাপাশি এসএমএস সেবাও আইজিডব্লিউ এর মাধ্যমে পরিচালনার দাবি জানান ।
 
আলোচনায় আইসিএক্স ফোরামের পক্ষ থেকে এমএন্ডএইচ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মোস্তাফিজুর রহমান (অব:) জানান, বিভিন্ন ওটিটি অ্যাপসের কারণে ভয়েস কল থেকে আয় কমে যাওয়ায় বার্ষিক লাইসেন্স নবায়ন ফি ৫০ লাখ করার বিষয়টি বিবেচনা করা উচিত।
 
কমিশনের মহাপরিচালক (এসএম) ব্রিগেডিয়ার জেনারেল মো: শহীদুল আলম জানান, প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তাই আইটিইউ এর পরামর্শ অনুযায়ী বিভিন্ন লাইসেন্সিগণ যাতে একই প্লাটফর্মে কাজ করতে পারে সেদিকে নজর দেয়ার ওপর গুরুত্বরোপ করেন। কমিশনের ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র তার বক্তব্যে সামাজিক যোগাযোগামাধ্যমকে একটি চ্যালেঞ্জিং বিষয় উল্লেখ করে করণীয় নির্ধারণে গুরুত্ব প্রদান করেন।
 
সভাপতির বক্তব্যে বিটিআরসির চেয়ারম্যান বলেন, পরিবর্তিত প্রযুক্তির এই সময়ে নতুন নতুন প্রযুক্তি আনয়নে উৎসাহ প্রদান ও বিদ্যমান প্রযুক্তি ব্যবহারে কমিশন কর্তৃক প্রণীত গাইডলাইনসমূহের প্রয়োজনীয় সংশোধনের পরিকল্পনা কমিশনের রয়েছে। আইজিডব্লিউ এর বার্ষিক নবায়ন ফি যৌক্তিক হ্রাসে ব্যাপারে কার্যক্রম চলমান।
 
আমি আশা করছি, বিটিআরসি এবং অপারেটর একে অপরের পরিপূরক হয়ে কাজ করে সময়ের চাহিদা পূরণে এই খাতকে সামনে এগিয়ে নিতে সক্ষম হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

সর্বশেষ

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

ট্রাস্ট ব্যাংকের সেভিংস, লোনসহ বিভিন্ন সেবা এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের...

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

আইফোন ডুওর পর্দায় ফাটল: বাজারে আসার পরই বড় বিপাকে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি