বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
27.5 C
Dhaka

অ্যাপলের ডেভেলপার সম্মেলনে যেসব ঘোষণা আসতে পারে

টেকভিশন২৪ ডেস্ক : ১০ থেকে ১৪ জুন অনুষ্ঠিত হবে অ্যাপলের ডেভেলপার বা প্রোগ্রামারদের নিয়ে সম্মেলন ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি)’। বরাবরের মতো এ বছরের সম্মেলনেও নতুন প্রযুক্তি বা পণ্যের ঘোষণা দেবে অ্যাপল। তাই প্রতিবছরের মতো এবারও অ্যাপলপ্রেমীদের নজর রয়েছে ডব্লিউডব্লিউডিসিতে। এবারের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সেবা, আইওএস ১৮, নতুন ম্যাকওএসসহ বিভিন্ন পণ্য ও সেবার ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবারের ডব্লিউডব্লিউডিসি সম্মেলনে যেসব পণ্য ও সেবার ঘোষণা আসতে পারে, সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তার সেবা নিয়ে গুগল, মেটা বা স্যামসাং থেকে বেশ খানিকটা পিছিয়েই রয়েছে অ্যাপল। অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে চলতি বছরের সম্মেলনে। জানা গেছে, বেশ কিছু এআই সেবার ঘোষণা দিতে যাচ্ছে অ্যাপল। বিশেষ করে নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৮-এ এআইয়ের অনেক সুবিধা পাবেন ব্যবহারকারীরা। অ্যাপল যন্ত্রে বিভিন্ন ধরনের জেনারেটিভ এআই টুল যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৮

অ্যাপল গবেষক এবং ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান ইতিমধ্যে জানিয়েছেন, এযাবৎকালের সব থেকে গুরুত্বপূর্ণ হালনাগাদ পেতে যাচ্ছে আইওএস ১৮। অপারেটিং সিস্টেমটিতে এআইয়ের মাধ্যমে সিরির সেবা আরও উন্নত করা হবে। এআইয়ের সাহায্যে রাইটিং অ্যাসিস্ট্যান্ট, স্লাইড তৈরি, এক্স কোডে কোড তৈরির সুযোগ থাকবে। ব্যবহারকারীর অগ্রাধিকার বুঝে অ্যাপল মিউজিকে প্লে লিস্ট তৈরি করে দেবে এআই। মেসেজিং সেবায় আরসিএস সুবিধা যুক্ত হবে। এ ছাড়া টপোগ্রাফিক ম্যাপস সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে।

ম্যাকওএস ১৫

আইওএস ১৮-এর মতোই ম্যাকওএস ১৫ অপারেটিং সিস্টেম আসতে পারে বলে জানা গেছে। ম্যাকওএস ১৫-এ বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা যোগ হবে। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন জায়গার নাম অনুসারে ম্যাকওএসের নামকরণের রীতি রয়েছে। ম্যাকওএস ১৫ অপারেটিং সিস্টেমেও এমনটিই হতে পারে।

অন্যান্য অ্যাপল যন্ত্রে হালনাগাদ

আইফোন এবং ম্যাক কম্পিউটারের পাশাপাশি অ্যাপলের অন্যান্য যন্ত্রেও হালনাগাদ আসতে পারে। এবারের সম্মেলনে ঘোষণা আসতে পারে ওয়াচওএস ১১, টিভিওএস ১৮, হোমপড সফটওয়্যার ১৮, ভিশন ওস ২-এর।

হার্ডওয়্যার হালনাগাদ

সফটওয়্যারের পাশাপাশি হার্ডওয়্যারেও হালনাগাদ আসতে পারে চলতি বছরের সম্মেলনে। ম্যাক স্টুডিও, ম্যাক মিনি ও ম্যাক প্রোতে হালনাগাদকৃত এমথ্রি চিপ যুক্ত হতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

৮ আগস্ট ইনফিনিক্স ক্যাম্পাস কাপের ফাইনাল আসর

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি