রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
20 C
Dhaka

অর্থ স্থানান্তর ও পেমেন্ট সেবার বিকাশে সোকিনের অংশীদার মাস্টারকার্ড

টেকভিশন২৪ ডেস্ক: নতুন প্রজন্মের ফিনটেক পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান সোকিন দক্ষিণ এশিয়ায় ফিক্সড-প্রাইসড পেমেন্ট সার্ভিস বা মাসে নির্দিষ্ট ফির বিনিময়ে অর্থ স্থানান্তর এবং ব্যয়-সাশ্রয়ী মুদ্রা বিনিময় সেবার বিকাশে মাস্টারকার্ডের সাথে একটি অংশীদারিত্ব চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও মালদ্বীপে সেবা দেবে সোকিন ও মাস্টারকার্ড।

সোকিনই হল বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যারা দ্রুততার সঙ্গে ফিক্সড-ফি বা নির্দিষ্ট হারের চাঁদাভিত্তিক অর্থ স্থানান্তর ও পেমেন্ট সার্ভিস লেনদেন পরিশোধ সেবা এবং ব্যয়-সাশ্রয়ী মুদ্রা বিনিময় সেবা দিয়ে থাকে। তাদের এই সেবায় কোনো হিডেন চার্জ বা গোপন মাশুল নেই। 

সোকিন গত বছরের নভেম্বরে ঘোষণা দিয়েছিল যে সিঙ্গাপুরে মাস্টারকার্ডই হবে তাদের প্রধান অংশীদার ও কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান। তারই ধারবাহিকতায় সোকিন-মাস্টারকার্ডের অংশীদারিত্ব দক্ষিণ এশিয়াতেও সম্প্রসারিত হয়েছে। এছাড়া যুক্তরাজ্যসহ ইউরোপেও প্রতিষ্ঠান দুটির অংশীদারিত্ব রয়েছে।

সোকিনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ভ্রন মডগিল এ প্রসঙ্গে বলেন, ‌‌”দক্ষিণ এশিয়াকে আমরা সোকিনের জন্য প্রধান বাজার মনে করি। সেজন্য মাস্টারকার্ডের সাথে অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে এই অঞ্চলের গ্রাহকদের আমরা আমাদের অতুলনীয় সেবা দিতে চাই। আমরা জানি, দক্ষিণ এশিয়ায় এই ধরনের সেবা প্রদানে নেতৃত্বের আসনে থাকার মতো পণ্য-সেবা ও উচ্চাভিলাস আমাদের রয়েছে, যা এই অঞ্চলের গ্রাহকের সত্যিকার অর্থেই পেতে চান।”

দক্ষিণ এশিয়ায় সোকিনের এই সেবা চলতি ২০২১ সালের জুন মাস নাগাদ শুরু হবে। তখন সোকিন এই অঞ্চলের গ্রাহকদের আন্তর্জাতিক পর্যায়ে অর্থ স্থানান্তর এবং পেমেন্ট বা পরিশোধ সেবা অবারিত করে তুলবে। গ্রাহকদের সামনে তখন কোনো হিডেন চার্জ বা গোপন মাশুল ছাড়াই সীমাহীন সেবা নেওয়ার সুযোগ থাকবে। সোকিনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই প্রক্রিয়া অত্যন্ত সহজ ও সাবলীল। ফলে মোবাইল অ্যাপসের মাধ্যমে দুই প্রান্তের গ্রাহকেরা অর্থ স্থানান্তর ও পেমেন্ট বা লেনদেন পরিশোধ করতে পারবেন। 

মাস্টারকার্ডের সাউথ  এশিয়ার চিফ অপারেটিং অফিসার (সিওও) বিকাশ ভার্মা বলেন, ”দক্ষিণ এশিয়ায় বিশ্বের বৃহত্তম ইনওয়ার্ড রেমিট্যান্স বা অন্তর্মুখী প্রবাসী আয় স্থানান্তর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সোকিনের কার্যক্রম বিস্তারে সহায়তা করতে পেরে মাস্টারকার্ড ভীষণ আনন্দিত।” 

এই সপ্তাহের জনপ্রিয়

কড়াকড়ির সময়ে বিকাশ-নগদে যা যা করতে পারবেন

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোবাইল...

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস তালিকায় বাংলাদেশের আহমেদ ফাহমি

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও কমিউনিটি উন্নয়নে অবদানের...

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের...

কমপ্যাক্ট ডিজাইনে শক্তিশালী পারফরম্যান্স: লেনোভো আইডিয়াসেন্টার মিনি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কমপ্যাক্ট ডেস্কটপ কম্পিউটারের বাজারে নতুন সংযোজন...

এআই, আইওটি সমৃদ্ধ এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

টেকভিশন২৪ ডেস্ক: এয়ার কন্ডিশনার প্রযুক্তির উৎকর্ষতায় একের পর এক...

সর্বশেষ

বিদায় জিপিটি ৪.০ মডেল

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের জনপ্রিয়...

কড়াকড়ির সময়ে বিকাশ-নগদে যা যা করতে পারবেন

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোবাইল...

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু করছে ওপেনএআই

টেকভিশন২৪ ডেস্ক: ওপেনএআই যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটির ফ্রি ও ‘গো’ গ্রাহকদের...

ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ

সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬ টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড...

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের...

এআই, আইওটি সমৃদ্ধ এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

টেকভিশন২৪ ডেস্ক: এয়ার কন্ডিশনার প্রযুক্তির উৎকর্ষতায় একের পর এক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি