শুক্রবার, জুন ১২, ২০২৬
27 C
Dhaka

আসছে সাকিবের এক্সক্লুসিভ এস#৭৫ রঙ সম্বলিত অপো এফ২১এস প্রো

নিজের ভেতরের মাল্টি-ইউনিভার্স উন্মোচন করে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অপো এফ২১এস প্রো ডিভাইসে তার সিগনেচার এস#৭৫ কালার নিয়ে এসেছে। এস#৭৫ কালার পরিবর্তনশীল; যেখানে গোলাপী, সবুজ ও সোনালী সহ আরো অনেক কালার শেড (ধরন) রয়েছে। রঙের এ ধরনগুলো সাকিবের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ, যা সাকিব সময়ের সাথে সাথে বিভিন্ন সাফল্য ও  অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করেছেন। এটি শুধুমাত্র সাকিবের রঙই নয়, বরং এটি যে কোন স্মার্টফোন ব্যবহারকারীর জন্য প্রযোজ্য; বিশেষ করে, যারা তাদের জীবনে বিশেষ কিছু অর্জনের মাধ্যমে তাদের জীবনকে গৌরাবান্বিত করতে চান। এই এক্সক্লুসিভ এস#৭৫ কালার শুধুমাত্র অপো এফ২১এস প্রো-তে পাওয়া যাবে। অপো’র নতুন এ ডিভাইসটি আগামী ০৫ অক্টোবর দেশে উন্মোচন হবে।

সাকিবের সিগনেচার এস#৭৫ রঙের সমন্বয় এমন একজন মানুষের গল্প বলে যাদের কথা ও কাজে মিল রয়েছে। এটি করার জন্য তিনি তারা চারপাশ এবং জীবন থেকে অনুপ্রেরণা লাভ করেন। এস#৭৫ এর প্রতিটি রঙ সাকিবকে যে বিষয়গুলো অনুপ্রাণিত করে সে বিষয়গুলোকে প্রতিফলিত করে। যেমন: প্রশিক্ষণ মাঠের সবুজ রঙ, ট্রফি’র সোনালী রঙ ও ফ্যানদের ভালোবাসা থেকে পাওয়া গোলাপী রঙের শেড এর সমন্বয় সাকিবেরই গল্প। ‘ইন্সপিরেশন এহেড’ প্রতিপাদ্যে অনুপ্রাণিত হয়ে ব্যবহারকারীদের ফোন ব্যবহারের স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা দিতে অপো এর প্রযুক্তিতে ধারাবাহিকভাবে উদ্ভাবন নিয়ে আসছে, যাতে করে অপো ফোনপ্রেমীরা তাদের জীবনকে রঙিন ও নতুন মাত্রা যোগ করতে পারেন। এ কারণেই, সাকিব এস#৭৫ কালার বেছে নিয়েছে, যাতে করে ব্যবহারকারীরা তাদের নিজেদের মাঝে সুপ্ত মাল্টি ইউনিভার্স উন্মোচন করতে পারে এবং সামনে এগিয়ে যেতে পারে।  

অপো’র সিগনেচার অপো গ্লো ডিজাইন প্রযুক্তি ব্যবহার করে অপো এফ২১এস প্রো-তে রঙের ম্যাজিকাল কম্বিনেশন নিয়ে আসা হয়েছে। অপো গ্লো ডিজাইন প্রযুক্তি ব্র্যান্ডটির নিজস্ব বিশেষায়িত উৎপাদন পদ্ধতি, যা অপো এফ২১এস প্রো’র পেছনের অংশে বিভিন্ন রঙের আবহ নিয়ে আসে। ফলে, ব্যবহারকারীরা বিভিন্ন জায়গা থেকে ফোনটিকে ধরলে বিভিন্ন ধরনের রঙ দেখতে পাবেন।

এ নিয়ে সাকিব আল হাসান বলেন, “অপো এফ২১এস প্রোতে নতুন রঙের সমন্বয় এস#৭৫ নিয়ে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ভাবে অনুপ্রেরণা লাভ করে। অপো এফ২১এস প্রো’র নতুন ডিজাইন এ বিষয়টিকে বুঝতে পেরেছে, যা বাংলাদেশের মানুষের ভেতরের সম্ভাবনাকে উন্মোচন করার মাধ্যমে তাদের অনুপ্রাণিত করবে এবং তাদের স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা রাখবে।”

এ নিয়ে অপো বাংলাদেশ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “অসাধারণ ক্রিকেট প্রতিভা দেখানোর জন্য সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের মানুষের জন্য এক বড় অনুপ্রেরণা। সাকিব স্বপ্ন দেখেন এবং তা পূরণও করেন। সাকিবের মতোই অপো বিশ্বাস করে মানুষের জীবনে এমন কিছু প্রয়োজন, যা তাদেরকে অনুপ্রাণিত করবে এবং তাদের এ অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে। অপো’র এফ২১এস প্রো’র নতুন কালার অপশন এস#৭৫ এর বিভিন্ন ধরনের রঙের সমন্বয় ব্যবহারকারীদের অনুপ্রেরণা দিবে, যা তাদের সফলতা অর্জনের মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপনে সাহায্য করবে।”   

  • শেষ –

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি