বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
27.2 C
Dhaka

অনলাইনে হ্যাকাথন “করোনাথন-১৯” হবে ২-৪ মে

করোনা ভাইরাস মোকাবেলায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে বাংলাদেশে এই প্রথম অনলাইন প্ল্যাট ফর্মে আয়োজিত “করোনাথন-১৯” হ্যাকাথন আগামী ২-৪ মে অনুষ্ঠিত হবে।

ভারত, পাকিস্থান, ইরান, চীন. দক্ষিন কোরিয়ার ১৯টি এবং স্বাগতিক বাংলাদেশ থেকে প্রায় প্রায় শতাধিক দল এ হ্যাকাথনে অংশগ্রহণ করছে। “করোনাথন-১৯” এর আহবায়ক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া ও ক্রিয়েটিভ টেকনোলজি ডিপার্টমেন্টের প্রধান ড. শেখ মোঃ আলায়ার জানান, বৈশ্বিক লক ডাউনের কারনে যথাযথ প্রস্তুতি নিতে না পারায় প্রচুর আগ্রহী বেশ কিছু বিদেশী দলের অনুরোধে কর্তৃপক্ষ ২৮-৩০ এপ্রিলের পরিবর্তে ২-৪ মে “করোনাথন-১৯” এর নতুন তারিখ নির্ধারন করেছে এবং সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের শেষ তারিখ থাকবে ৩০ এপ্রিল।

কৃত্রিম বুদ্ধিমত্তা তথা Artificial Intelligence প্রযুক্তিকে কাজে লাগিয়ে বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপকে মোকাবেলার জন্য চিকিৎসকদের পাশাপাশি প্রযুক্তিবিদদেরও একটা দায়বদ্ধতা আছে ; আর কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি হতে পারে প্রযুক্তিবিদদের অন্যতম একটা হাতিয়ার। সে লক্ষ্যেই করোনা ভাইরাস মোকাবেলায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আগামী ২-৪ মে, ২০২০ অনলাইনে আয়োজন করতে যাচ্ছে “করোনাথন-১৯” হ্যাকাথন যেখানে বাংলাদেশ সহ সারা পৃথিবীর যুব সমাজ এবং ছাত্র সমাজ অংশগ্রহণ করতে পারবে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর গবেষকদের তত্ত্বাবধানে করোনা মোকাবেলার প্রযুক্তি নির্ভর বিভিন্ন উপায় উদ্ভাবন করবেন এবং বিজয়ীগণ পুরস্কার হিসেবে পাবেন ২৫০০০ ইউএস ডলার।

কভিড-১৯ এর কারণে বিশ্বব্যাপী সৃষ্টি হওয়া অসংখ্য সমস্যার সমাধান সনাক্তকরণ, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে জরুরি সমস্যাগুলো যথা স্বাস্থ্য, খাদ্য, পুষ্টি ইত্যাদির সমাধান নির্ণয় করা, শিক্ষার্থীদেরকে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্বুদ্ধ করা এবং বর্তমান সংকট মোকাবেলায় বিভিন্ন উপায় উদ্ভাবনের ক্ষেত্রে শিক্ষার্থীগণ যেন তাদের জ্ঞান এবং দক্ষতা কাজে লাগাতে পারে সে লক্ষ্যে তাদের যথাযথ প্ল্যাটফর্ম প্রদান করাই এই “করোনাথন-১৯” এর উদ্দেশ্য।

প্রতিযোগিতায় অংশগ্রহন করতে ভিজিট করুন: https://coronathon19.daffodilvarsity.edu.bd/

“করোনাথন-১৯” একটা যুদ্ধের নাম, যা করোনার মহামারীর বিরুদ্ধে। ঘরে বসে লকডাউন অবস্থায় থাকা ছাত্র-ছাত্রীদের মেধাকে প্রযুক্তির কাজে লাগিয়ে করোনা ভাইরাস মোকাবেলার একটি হেকাথন (ঐধপশধঃযড়হ) এর নাম করোনাথন-১৯। যার আয়োজক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ঘরে বসেই অংশগ্রহন করতে পারবে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সারা বিশ্বের ছাত্রছাত্রীরা। প্রযুক্তিগুলোর মাধ্যমে স্বাস্থ্যসেবা/খাদ্য ও পুষ্টি/ শিক্ষা সহ আরো অন্যান্য বিষয়ের উপর সমাধান বের করে আনাই এই করোনাথন-১৯ এর মূল লক্ষ্য।

ছাত্রছাত্রীদের জমা দেয়া প্রোজেক্ট বা সমাধানগুলি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এবং আন্তর্জাতিক পরিমন্ডলে সমাদৃত প্রযুক্তি বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা- নিরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। নির্বাচিত সমাধানগুলোকে আরো পরিশালিত করার জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর্থিক অনুদান সহ উন্নত ল্যাব সেবা প্রদান করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি