বুধবার, অক্টোবর ৭, ২০২৬
32.5 C
Dhaka

অনলাইনেই হবে ৩য় বিডিআরও, নিবন্ধন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

টেকভিশন ডেস্ক: আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বিগত দুই আসরে স্বর্ণপদক অর্জন সহ বাংলাদেশ দলের অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় শুরু হলো ৩য় বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) ২০২০ এর নিবন্ধন কার্যক্রম। কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অনলাইনে অনুষ্ঠিত হবে ৩য় বাংলাদেশ রোবট অলিম্পিয়াড।

৩য় বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২০ এ অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ফেসবুক পেইজে লাইভের মাধ্যমে রোবট অলিম্পিয়াডের নিবন্ধন শুরুর ঘোষণা করা হয়। অনলাইনের মাধ্যমে নিবন্ধন শুরুর ঘোষণা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারন সম্পাদক মুনির হাসান।

এছাড়াও এ অলিম্পিয়াডে অংশগ্রহণের বিস্তারিত নিয়ম-কানুন সম্পর্কে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক ড. লাফিফা জামাল।

এবছর জাতীয় পর্বে মোট ৪ ধরণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে: ১। রোবট গ্যাদারিং, ২। ক্রিয়েটিভ ক্যাটাগরি, ৩। রোবট ইন মুভি, ৪। রোবটিক বুদ্ধি (কুইজ প্রতিযোগিতা)।

রোবট গ্যাদারিং ও রোবটিক বুদ্ধি একক প্রতিযোগিতা এবং ক্রিয়েটিভ ক্যাটাগরি ও রোবট ইন মুভি দলগত প্রতিযোগিতা। এর মধ্যে শুধুমাত্র কুইজ প্রতিযোগিতাটি বাংলাদেশ রোবট অলিম্পিয়াড অংশের জন্য আয়োজিত হবে এবং অন্য তিনটি প্রতিযোগিতা দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের দল গঠনের লক্ষ্যে আন্তর্জাতিক পর্বের নিয়ম অনুসারে অনুষ্ঠিত হবে।

প্রতিটি প্রতিযোগিতা জুনিয়র এবং চ্যালেঞ্জ (সিনিয়র)-এই দুইটি ভাগে বিভক্ত থাকবে। যে সকল প্রতিযোগীর জন্ম ২০০২ থেকে ২০০৭ সালের মধ্যে তারা চ্যালেঞ্জ (সিনিয়র) গ্রুপে এবং যাদের জন্ম ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে তারা জুনিয়র গ্রুপে প্রতিযোগিতা করতে পারবে। একজন প্রতিযোগী তার পছন্দমতো যতগুলো ইচ্ছা ততগুলো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি