বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

৫২৯ কোটি টাকার বকেয়া থেকে বিটিআরসিকে প্রায় ১৪ কোটি টাকা দিয়েছে বিটিসিএল

টেকভিশন২৪ ডেস্ক : রাষ্ট্রায়াত্ত্ব সরকারি সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানী লি: (বিটিসিএল) কর্তৃক টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি-কে আইজিডব্লিউ রেভিনিউ শেয়ারিং বাবদ উৎসে আয়কর কর্তনপূর্বক ১৩ কোটি ৭০ লক্ষ ৪৮ হাজার টাকা পরিশোধ করা হয়েছে।

আজ বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এর অফিস কক্ষে বিটিআরসি ও বিটিসিএল এর উধ্বর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সংক্রান্ত চেক হস্তান্তর করা হয়। সরকারের অডিট অধিদপ্তর কর্তৃক বিটিআরসি’র ২০১৬-১৭ হতে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত সময়ের রাজস্ব আদায়ের ইস্যু ভিত্তিক নিরীক্ষার সুপারিশ মোতাবেক বিটিসিএল এর নিকট ২০২০ সালের জুন পর্যন্ত সময়ের আইজিডব্লিউ অপারেটর হিসেবে রেভিনিউ শেয়ারিং বাবদ অনাদায়ী ৫২৯.৪০ কোটি টাকা বকেয়া রয়েছে মর্মে আপত্তি জানানো হয়। বর্ণিত আপত্তির প্রেক্ষিতে আইজিডব্লিউ রেভিনিউ শেয়ারিং বাবদ বকেয়া আদায়ের অংশ হিসেবে এ অর্থ পরিশোধ করা হয়েছে।

এছাড়া, বিটিসিএল এর আবেদনের প্রেক্ষিতে বিটিআরসি ও বিটিসিএল এর সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তাগণ উক্ত অডিট আপত্তির দাবি নামার চূড়ান্ত বকেয়া নির্ধারণ করবে। চেক হস্তান্তর অনুষ্ঠানে বিটিআরসি’র চেয়ারম্যান  শ্যাম সুন্দর সিকদার, ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো: রফিকুল মতিন, বিটিআরসি’র অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের মহাপরিচালক মো: মেসবাহুজ্জামান, বিটিআরসি সচিব মো: জহিরুল ইসলাম, বিটিসিএল এর মহাব্যবস্থাপক (মার্কেটিং এন্ড পিআর) মীর মোহাম্মদ মোরশেদ এবং  মো: মাজহারুল ইসলাম, মহাব্যবস্থাপক (ফিন্যান্স), বিটিসিএল উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি