সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
22 C
Dhaka

৪ ডিজিটের এই পাসওয়ার্ড ব্যবহার করলেই বিপদে পড়বেন

টেকভিশন২৪ ডেস্ক : ফোনে কিংবা ল্যাপটপে নিরাপত্তার জন্য সবাই পাসওয়ার্ড বা পিন ব্যবহার করেন। এছাড়া বিভিন্ন অ্যাপেও পাসওয়ার্ড ব্যবহার করেন। তবে জানেন কি, আপনার একটি পাসওয়ার্ড হ্যাক করতে হ্যাকারের কতক্ষণ লাগে? একটা ৮ সংখ্যার সাধারণ পাসওয়ার্ড হ্যাক করতে হ্যাকাররা সময় নেয় ঠিক ৩৭ সেকেন্ড।

তাহলে বুঝতেই পারছেন আপনার নিরাপত্তার জন্য পাসওয়ার্ডটি কতটা শক্তিশালী হওয়া প্রয়োজন। পিন দুর্বল হলে সাইবার অপরাধীদের জন্য তো আরও সুবিধা। তখন যে কোনো সিস্টেম তারা সহজেই হ্যাক করতে পারে। যেমন ‘১২৩৪’ বা ‘০০০০’ হলো দুর্বল পিনের উদাহরণ। অনেক সময় ব্যক্তিগত তথ্যও ‘পিন’ হিসেবে ব্যবহার করেন ইউজাররা। যেমন ফোন নম্বর বা জন্মতারিখ। এগুলো খুব সহজেই অনুমান করা যায়।

ইনফরমেশন ইজ বিউটিফুল-এর একটি সাম্প্রতিক সাইবারসিকিউরিটি স্টাডিতে দেখা গিয়েছে, অধিকাংশ ইউজারই নিরাপত্তা কোডে সাধারণ প্যাটার্ন ব্যবহার করেন। ৩.৪ মিলিয়ন পিন পরীক্ষা করেছে তারা। তার মধ্যে সবচেয়ে সাধারণ যে প্যাটার্নগুলো উঠে এসেছে সেগুলো হলো– ১২৩৪, ১১১১, ০০০০, ১২১২, ৭৭৭৭, ১০০৪, ২০০০, ৮৮৮৮, ২২২২, ৬৯৬৯।

খুব সহজ বা সহজেই অনুমান করা যায় এমন পিন রাখলে সাইবার অপরাধীরা আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হতে হয়। অ্যাকাউন্ট এবং ডিভাইস সুরক্ষিত রাখার জন্য পিন নির্বাচন করার সময় নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন সাইবার বিশেষজ্ঞরা। পিন শক্তিশালী হলে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি কমে। মনে রাখবেন, পিন সেট করতে কখনোই ফোন নম্বর, জন্মতারিখ ব্যবহার করবেন না। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।-সূত্র: জাগোনিউজ২৪.কম

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি