শনিবার, জুলাই ১৮, ২০২৬
31.3 C
Dhaka

১৮ অক্টোবরকে জাতীয় দিবস ঘোষণা করার দাবি পলকের

টেকভিশন‌ ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শেখ রাসেল ছোট বয়স থেকেই তার প্রতিবেশী শিশুদের সাথে নিজের খাবার, পোশাক ভাগ করে নিতে শিখেছিলেন। আজকের শিশুরা তার কাছ থেকে এসব অনুকরণীয় গুণাবলী গ্রহণ করতে পারে। তার জন্মদিন ১৮ অক্টোবরকে আমরা জাতীয় দিবস ঘোষণা করার দাবি জানাই।

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্গন প্রতিযোগিতায় sheikhraselfoundationusa.org ওয়েব সাইটের উদ্বোধন করার সময় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটি আয়োজন করেছে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ (বাংলাদেশ শাখা)। সার্বিক সহযোগিতায় ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন গৌরব’৭১।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক মুক্তি দিয়ে গেছেন, তবে অর্থনৈতিক , সাংস্কৃতিক ও সামাজিক মুক্তির পথে উনাকে বাধা দেয় ৭৫ এর ঘাতক ও পরাজিত শক্তিরা। সেই দায়িত্ব বলিষ্ঠভাবে কাঁধে তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শুধু আমাদের গণতান্ত্রিক মুক্তির নেত্রীই নন, সব ধরনের অধিকার আদায়ের আস্থার জায়গা।

প্রতিমন্ত্রী আরো বলেন, সাম্প্রতিক সময়ে খুন ধর্ষনসহ যে সকল সামাজিক অপরাধ বৃদ্ধি পেয়েছে, সেগুলো হতো না যদি আমরা আমাদের আজকের শিশুকে সঠিক সাংস্কৃতিক সভ্যতার শিক্ষা দিয়ে বড় করতে পারতাম। আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা হোক আগামীর শিশু হবে শেখ রাসেলের মতো, বঙ্গবন্ধুর আদর্শের। আর যেন এই বাংলায় আর কোন শিশুকে অকাতরে প্রাণ না দিতে হয়। আর কোন নারীকে যেন নির্যাতিত হতে না হয় সেই উদ্যোগ আমাদেরই নিতে হবে।

পলক বলেন, গৌরব ৭১ সংগঠনটি তার নামের মাধ্যমেই তাদের লক্ষ্য বুঝিয়ে দিয়েছেন। তাদের মাধ্যমে আমাদের আগামীর প্রজন্ম ৭১ এর গৌরবগাঁথা সঠিক ইতিহাস জানবে, শেখ রাসেল সম্পর্কে জানবে, সোনার বাংলা গড়ায় ভূমিকা রাখবে এটাই আজকের দিনে, আমার একমাত্র চাওয়া।

গৌরব ৭১ এর সভাপতি এসএম মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে এবং সংগঠনটির সাধারণ সম্পাদক এফএম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আব্দুল কুদ্দুস এমপি, বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক, আওয়ামী যুব মহিলা লীগের সহ সভাপতি কুহেলি কুদ্দুস মুক্তি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ অ্যাডভোকেট সানজিদা খানম, জাতীয় সংসদ সদস্য ফেরদৌসী আক্তার, বিবার্তা২৪.ডটনেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসিসহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি