বুধবার, জুন ৩, ২০২৬
33.4 C
Dhaka

বেসিসের ৬ষ্ঠ আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০ সম্পন্ন

টেকভিশন ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০’। ১৭ অক্টোবর ২০২০ তারিখে রাজধানীর হোটেলে সামাজিক দুরত্ব বজায় রেখে ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে আউটসোর্সিং প্রতিষ্ঠান বিভাগে ৭টি, স্টার্টআপ বিভাগে ৭টি, এক্সপোর্ট এক্সিলেন্স বিভাগে ১৬টি, জেলা পর্যায়ে ৫৪টি  এবং ব্যক্তি নারী বিভাগে ৩টি পুরস্কারসহ সর্বমোট ৮৭টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সরকারের ২০২৫ সাল নাগাদ ৫ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার লক্ষ্যে ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডস-২০২০’ এর আয়োজন করা হয়। এই আয়োজনে সহযোগী ও স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে ছিল ব্যাংক এশিয়া, এলআইসিটি প্রকল্প এবং আইবিপিসি ।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এমপি বলেন, “বর্তমানে ৩৮০০ ইউনিয়নে ফাইবার অপটিক্যাল সেবা দেওয়া হয়েছে বাকী ইউনিয়নগুলোতে দ্রুত এই সুবিধা দেওয়া হবে। ব্যাংক এশিয়া একটি দুর্দান্ত কাজ করেছে, যারা ফ্রিলান্সিং করছে তাদেরকে সেবা দিচ্ছে। যেভাবে প্রযুক্তি এগিয়ে যাচ্ছে সেভাবে স্কিল উন্নয়ন করে আমাদেরও সেভাবে থাকতে হবে। শুধু রপ্তানি নয় আমাদের দেশের ডিজিটাল চাহিদা মেটাতেও জোর দিতে হবে। তাই সরকার দেশকে আইটি সেক্টরে এগিয়ে নিতে দেশের প্রতিটি জেলায় আইটি সেন্টার গড়ে তুলছে। তিনিএ ধরনের একটি আয়োজন করার জন্য বেসিস কে ধন্যবাদ ও অভিনন্দন জানান ।”

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ‍ পলকি,এমপি বলেন, “আজ থেকে ৫০ বছর আগে বঙ্গবন্ধু বলে গেছেন ঢাকা মানেই বাংলাদেশ নয়! ঢাকার বাইরে যে হাজার হাজার গ্রাম আছে, সেই গ্রামের উন্নয়ন করলেই বাংলাদেশের উন্নয়ন হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই বিকেন্দ্রীকরণে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আইটি ফ্রিলান্সারদের আত্ম পরিচয় সংকট কাটিয়ে তুলতে আইসিটি ডিভিশন থেকে ভার্চুয়াল কার্ড প্রদান করা হবে এবং কার্ড গ্রহণকারীরা নানা ধরনের সুযোগ-সুবিধা পাবেন”।

বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়্যারম্যান এ কে এম রহমতুল্লাহ, এমপি বলেন, “১৯৭৪ সালে হেনরী কিসিঞ্জার বলেছিলেন, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি! কিন্তু তলাবিহীন ঝুড়ি থেকে আজকে ১৬ কোটি মানুষের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, “বর্তমানে তৈরি পোশাক শিল্পে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের ফলে আমাদের এই সস্তা শ্রমের সুবিধা আর থাকবে না। শুধু গার্মেন্টস খাতের উপরে নির্ভর হয়ে পড়ে থাকলে হবে না, বরং মেধাবী কয়েকজনকে একত্রিত হয়ে একটি ছোট আউটসোসিং কোম্পানী গঠন করে মিলিয়ন ডলার অর্জন করার জন্য তিনি প্রতিযোগীদের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, আইটি ইন্ডাস্ট্রিতে যদি আমরা ইনভেস্টমেন্ট বাড়াতে পারি, তাহলে আমাদের আইসিটি সেক্টর দিয়ে বাংলাদেশের নাম সমগ্র বিশ্বে উজ্জ্বল করতে পারবো।”

অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০-এর আহবায়ক রাশাদ কবির, এলআইসিটির প্রকল্প পরিচালক ও ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মো. রেজাউল করিম, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান এবং বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০ এর প্রধান বিচারক ও বেসিসের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাওলি এবং ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট  জিয়া আরফিন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বেসিস এর প্রাক্তন সভাপতি এস এম কামাল,বেসিস সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, বেসিস সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান এবং ব্যাংক এশিয়ার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি