শনিবার, অক্টোবর ৩, ২০২৬
32.4 C
Dhaka

১২৫ মার্কেটিং উদ্যোগ পেলে ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্বনামধন্য ১২৫টি উদ্যোগকে ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড দিলো বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। ১৮ সেপ্টেম্বর শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর উদ্যোগকে সম্মানিত করা হয়। 

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পৃষ্ঠপোষকতায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সহযোগী ছিল ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। 

পঞ্চম বারের মতো আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানের সমাপনী আয়োজনে দেশের ৫ শতাধিক ডিজিটাল মার্কেটিং উদ্যোগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীদের বাছাই করতে নেয়া হয়েছিল ব্যাপক প্রস্তুতি। এতে অংশগ্রহণকারীদের কাছ থেকে ডিজিটাল মার্কেটিং-এর  বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকের উদ্যোগগুলো অংশ নেয়ার সুযোগ দেয়া হয়েছিল। এবছর প্রাথমিক আবেদন জমা পড়ে এক হাজারেও বেশি। সেখান থেকে নয়টি জুড়ি বোর্ডের বিচারে ৪৭৪ ডিজিটাল মার্কেটিং উদ্যোগ বাছাই করা হয়। সেখান থেকে ১২৫টি মার্কেটিং উদ্যোগকে নয়টি পর্বের বিচার শেষে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। 

এই বছর ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড বিজয়ী ১২৫ টি উদ্যোগ চারটি ধাপে ১৮টি আলাদা আলাদা ক্যাটাগরিতে নির্বাচিত করা হয়। যাদের মধ্যে ১৫ মার্কেটিং উদ্যোগকে স্বর্ণ, ৪৬টিকে রৌপ্য এবং ৬৪টিকে ব্রোঞ্জ পদক দেয়া হয়। 

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশে ব্র্যান্ড ফোরামে পরিচালক মিসেস নাজিয়া আন্দালিব প্রিমা বলেন, ডিজিটাল এবং ভৌত কাঠামোর দ্বৈত অস্তিত্বের যুগে আমাদের মানবিক আবেগকে আরও সক্রিয় করতে হবে। ডিজিটাল উদ্ভাবন ও সুযোগ পরবর্তী যুগ ও সম্ভাবনাকে উন্মোচন করতে হবে।  এজন্য কৌশল সম্বলিত সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। 

পঞ্চম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২০-২১ আয়োজনের আগে অষ্টম ডিজিটাল সামিট অনুষ্ঠিত হয়। এই সামিট বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে ২০১৪ সালে সর্বপ্রথম শুরু হয়। যা দেশের ডিজিটাল মার্কেটারদের জন্য সর্বোচ্চ প্ল্যাটফর্ম।  এই বছরের ডিজিটাল সামিটে ৪০০ জনেরও বেশি পেশাদার অংশগ্রহণ করেছিলেন।

‘ফিউচার প্রুফিং ডিজিটাল স্ট্রাটেজি’ স্লোগানে এই সামিট হয়। এর উদ্দেশ্য ছিল অধিগ্রহণের উন্নত পদ্ধতি এবং বুদ্ধিমান বিপণনের জ্ঞান ছড়িয়ে দেওয়া। যাতে করে ক্রমবর্ধমান বাজারে কীভাবে তারা ভবিষ্যতে পরিবর্তনশীল কৌশলগুলো প্রমাণ করতে পারে।

ডিজিটাল সামিটে ৬টি কিনোট সেশন ছিল। এতে ৪টি প্যানেল আলোচনা, ৩টি ইনসাইট সেশন এবং ২টি কেস স্টাডিজ নিয়ে আলোচনা হয়। এসব সেশন ও আলোচনায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিশেষজ্ঞরা অংশ নেন।

বিশেষজ্ঞদের তালিকায় ছিলেন গ্রামীণফোন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, টেলিকম বিশেষজ্ঞ মাহতাব উদ্দিন আহমেদ,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ডক্টরাল ক্যান্ডিডেট নাজমুল করিম চৌধুরী, দারাজ বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা তাজিন হাসান, ইউনিলিভার বাংলাদেশের বিপণন পরিচালক তানজীন ফেরদৌস, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ডস বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী মহিউদ্দিন, বিকাশের ভাইস প্রেসিডেন্ট, হেড অব ডিজিটাল মার্কেটিং আশানুরু রহমান প্রমুখ।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত পঞ্চম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড এবং অষ্টম ডিজিটাল সামিট আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক ছিল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, সহযোগী ছিল দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড। এছাড়াও অনুষ্ঠানটি আয়োজনে সহ অংশীদার হিসেবে ছিল-দারাজ, ওয়ালটন, অ্যাডফিনিক্স, এসকিমি। কৌশলগত অংশদীর ছিল-বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরাম। নলেজ পার্টনার ছিল-মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ(এমএসবি), টেকনোলজি পার্টনার ছিল-আমরা। মিডিয়া পার্টনার ছিল-চ্যানেল আই অনলাইন। জনসংযোগ বাস্তবায়নকারী হিসেবে ব্যাকপেজ পিআর অংশ নিয়েছিল। 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি