বুধবার, জুন ২৪, ২০২৬
35.4 C
Dhaka

‘স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স এন্ড ট্যাঁকটিকাল বর্ডার রেসপন্স সিস্টেম’ স্থাপন করা হয়েছে – প্রধানমন্ত্রী

বর্ডার গার্ড বাংলাদেশের “বিজিবি দিবস-২০২১” উজ্জাপন উপলক্ষে  কুচকাওয়াজ  অনুষ্ঠানে ১৯/১২/২০২১ইং রবিবার  রাজধানীর ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ড সকাল ১১ ঘটিকায় ভার্চুয়ালই সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী । বীজিবি কে সুশৃঙ্খল আধুনিক ত্রিমাতৃক ও শক্তিশালী বাহিনী হিসেবে পুনঃগঠিত করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি । 
 
একুশ শতকের চ্যালেঞ্জ  মোকাবেলায় বিজিবিকে একটি আধুনিক ও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ  সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে বিজিবিতে ২ টি অত্যাধুনিক Mi-171E হেলিকাপটার সংযোজনের মাধ্যমে এ বাহিনীকে একটি ‘ ত্রিমাত্রিক বাহিনি’ হিসেবে গড়ে তোলা হয়েছে । বিজিবি এখন জল এবং আকাশ পথে দায়িত্ব পালনে সক্ষম । এ বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে এবং সিমান্ত এলাকায় নিচ্ছিদ্র নজরদারি ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে ঝুঁকিপূর্ণ সীমান্তে ‘ স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স এন্ড ট্যাঁকটিকাল বর্ডার রেসপন্স সিস্টেম ‘ স্থাপন করা হয়েছে । বিজিবির সাংগঠনিক কাঠামোতে ১২ টি আর্মাড  পার্সোনেল ক্যারিয়ার ( এসিপি )  ১০ টি রায়ট কন্ট্রোল  ভ্যাহিক্যাল , ২৮৭ টি All Terrain Vehicle ( ATঊচ্চ, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিভিন্ন সিরিজের ১২ টি হাইস্পীড বোট , ২ টি ভেহিক্যাল এক্সরে স্ক্যানার মেশিন সংযোজন করা হয়েছে । এছাড়াও বিজিবির সাংগঠনিক অবকাঠামো হতে অতি পুরাতন ট্যাংক বিধ্বংসী অস্র বিলুপ্ত করে তার স্থানে১৪ টি আধুনিক ও যুগোপযোগী অস্র- সরঞ্জামাদি যুক্ত হওয়ায় এ বাহিনীর অভিজানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সৈনিকদের মনোবল ও সামাজিক উন্নয়নের প্রয়োজনে সর্বমোট ১,০৩৬ কিঃ মিঃ সীমান্ত  সড়ক এলাকায় ৩১৭ কিঃ মি ঃ রাস্তা নির্মাণের কাজ চলমান রয়েছে । সীমান্ত সু রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে স্তিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে বিওপিসমুহ সীমান্তের কাছাকাছি নেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ।ভারত ও মায়ানমার সীমান্তে ৪ টি ব্যাটালিয়ান  এবং সুন্দরবন এলাকায় ২ টি ভাসমান বিওপিসহ মোট ৬২ টি বিওপি সৃজনের মাদ্ধমে প্রায় ৫৫০ কিঃ মিঃ অরক্ষিত সীমান্তের মধ্যে ৪০০ এর অধিক কিঃ মিঃ সীমান্তই ইতিমধ্যে ঞ্জর নজরদারীর আওতায় আনা হয়েছে । খুব শীঘ্রই প্রায় ১৫০ কিঃ মি ঃ অরক্ষিত সীমান্তকে নজরদারির আওতায় আনা হবে ।সীমান্ত সম্মেলন কেন্দ্র সহ মোট ৪ টি সৈনিক ব্যারাক সহ মোট ১১৩ টি স্থাপনা নির্মাণ করা হয়েছে সৈনিকদের জীবনমান উন্নয়ন এর জন্য । ২০০৯ সাল থেকে ৪৫,৩৮৩ জন  বিজিবি সদস্যকে পদোন্নতি প্রদান করে রেশন সুবিধা সহ আজীবন রেশন এর সুবিধা প্রদান করা হয়েছে ।
 
‘ সীমান্তের অতন্দ্র প্রহরী ‘ হিসেবে বিজিবি একদিন বিশ্বের শ্রেষ্ঠতম সীমান্তরক্ষী হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ভাষণ শেষে প্রধানমন্ত্রী সদর দপ্তর বিজিবি , পিলখানায় নব নির্মিত ‘ সীমান্ত সম্মেলন কেন্দ্র ‘ এর শুভ উদ্ভোধন ঘোষণা করেন ।
 
প্রধানমন্ত্রী উক্ত আনুষ্ঠানিক কুচকাওাজে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ” বিজবি বাহিনীকে যুগোপযোগী করে গরে তূলতে এর পুনর্গঠন ও আধুনিকায়নের কাজ শুরু করেন । জাতীর পিতার নীতি- আদর্শ অনুসরণ করে বর্তমান আওয়ামীলীগ সরকার ২০০৯ সাল থেকে এ বাহিনীকে যুগোপযোগী সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ” বর্ডার গার্ড আইন ২০২১ ” প্রণয়নসহ “বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন-২০৪১ ” এর পরিকল্পনা গ্রহণ করে । এরই ধারাবাহিকতায় বিজিবি বাহিনীকে আরো গতিশীল করার লক্ষ্যে সমগ্র বাংলাদেশের দায়িত্বপূর্ণ এলাকা পুনর্বিন্যাস করে বিজিবি’র সাংগঠনিক  কাঠামোতে ৫ টি রিজিওন, সেক্টর এবং ইউনিট সৃজন করে কমান্ডস্তরে ভারসম্য সৃষ্টি করা হয়েছে ।এ লক্ষ্যে ২০০৯ সাল হতে চলতি বছর পর্যন্ত ৩৩ হাজারের অধিক জনবল নিয়োগ করা হয়েছে । নতুন ১৫ হাজার জনবল নিয়োগের কার্যক্রম চলমান ।বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়ন ও লিংগ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে এবং কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ নিশিতকল্পে ২০১৫ সাল হতে মোট ৮৬৮ জন মহিলা সৈনিক নিয়োগ করা হয়েছে । আগামী ২০৪১ সাল নাগাদ এই বিজিবি বাহিনির জনবল ৯২ হাজারে উন্নীত করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে । এছাড়া ৮৫০ কোটি টাকা্র মাদক ৬০০ কোটি টাকার চোরা চালান উদ্ধার করে গত এক বছরে বিজিবি ।
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এম পি এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম , বিজিবিএম (বার) এনডিসি , পিএসসি আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন করেন । সকাল ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও টেলিকনফারেন্স ( বিটিসি)- এর মাধ্যমে সরাসরি সংযুক্ত হয়ে অভিবাদন গ্রহণ করেন। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী  বিশেষ অতিথি হিসেবে বিজিবি তে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিজিবি’র কর্মকর্তা ও সদস্যদেরকে পদক প্রদান করেন । এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোস্তফা কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
 
এছাড়াও বিজিবি’র আমন্ত্রিত অতিথি হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ – এর মহাপরিচালক শ্রী পংকজ কুমার সিং , আইপিএস সহ ৭ জন ভারতীয় প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

 
-আফরোজা সুলতানা /

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে বাংলাদেশ দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল

টেকভিশন২৪ ডেস্ক: দেশের যুবসমাজকে রক্ষা করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা...

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে জোরদার করতে টেকনিক্যাল ওয়ার্কশপ...

আর্থিক অপরাধ প্রতিরোধে ডিস্ট্রিবিউটরদের সাথে বিকাশের ধারাবাহিক মতবিনিময় সভা

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইন জুয়া, হুন্ডি এবং মানি লন্ডারিংয়ের মতো...

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘সিএসই রিসার্চ ডে ২০২৬’ অনুষ্ঠিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি