রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
20 C
Dhaka

১৫ হাজার টাকার নিচে কেনা যাবে না স্যামসাং ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং তাদের গ্রাহকদের জন্য আর কমদামি ফোন তৈরি করবে না। প্রতিষ্ঠানটি বলছে, এখন থেকে ভারতের বাজারে ১৫ হাজার টাকার নিচে স্যামসাংয়ের কোনো ধরনের ফোন পাওয়া যাবে না। যদিও ১০ থেকে ২০ হাজার টাকার ফোন বেশি বিক্রি হয়।

স্যামসাং ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে স্যামসাং ব্র্যান্ডের কম বাজেটের যত ফোন তৈরি হয় সবগুলোই তৈরি করে থাকে ডিক্সন নামের একটি সংস্থা। ডিক্সন চলতি বছরের ডিসেম্বর মাসে সর্বশেষ বাজেট ফোন তৈরি করবে। তারপর আর কোনো কম বাজেটের ফোন তৈরি করা হবে না। এর মাধ্য দিয়ে স্যামসাংয়ের পক্ষ থেকে ভারতে কম বাজেটের ফোন বিক্রি পুরোপুরিভাবে বন্ধ হতে যাচ্ছে।

জানা গেছে, বেশি দামের ফোন এবং ফ্ল্যাগশিপ ফোনের মাধ্যমে ফের মাথা তুলে দাঁড়াতে চাইছে স্যামসাং। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জুনে যে ত্রৈমাসিক শেষ হতে যাচ্ছে সেখানে আয় অনেকটাই বাড়াতে হবে। যদিও বিগত বছরগুলোর তুলনায় প্রতিষ্ঠানটি অনেকটাই ভালো অবস্থানে রয়েছে। আর এখন থেকে ১৫ হাজারের উপরে যে স্মার্টফোন বাজারে ছাড়া হবে তার সবই হবে ফাইভজি ফোন।

প্রযুক্তিপ্রেমীদের অনেকেই মনে করছেন, স্যামসাং কমদামি ফোন শুধু ভারতে নয়, সারাবিশ্বেই আর তৈরি করবে না। স্যামসাং চাচ্ছে আইফোনের মতো দামি ফোন তৈরি করে বাজারে মাথা তুলে দাঁড়াতে।

এই সপ্তাহের জনপ্রিয়

কড়াকড়ির সময়ে বিকাশ-নগদে যা যা করতে পারবেন

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোবাইল...

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস তালিকায় বাংলাদেশের আহমেদ ফাহমি

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও কমিউনিটি উন্নয়নে অবদানের...

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের...

কমপ্যাক্ট ডিজাইনে শক্তিশালী পারফরম্যান্স: লেনোভো আইডিয়াসেন্টার মিনি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কমপ্যাক্ট ডেস্কটপ কম্পিউটারের বাজারে নতুন সংযোজন...

এআই, আইওটি সমৃদ্ধ এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

টেকভিশন২৪ ডেস্ক: এয়ার কন্ডিশনার প্রযুক্তির উৎকর্ষতায় একের পর এক...

সর্বশেষ

বিদায় জিপিটি ৪.০ মডেল

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের জনপ্রিয়...

কড়াকড়ির সময়ে বিকাশ-নগদে যা যা করতে পারবেন

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোবাইল...

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু করছে ওপেনএআই

টেকভিশন২৪ ডেস্ক: ওপেনএআই যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটির ফ্রি ও ‘গো’ গ্রাহকদের...

ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ

সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬ টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড...

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের...

এআই, আইওটি সমৃদ্ধ এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

টেকভিশন২৪ ডেস্ক: এয়ার কন্ডিশনার প্রযুক্তির উৎকর্ষতায় একের পর এক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি