শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
27 C
Dhaka

নতুন ফ্ল্যাগশিপ এসএসডি ৯৯০ প্রো আনল স্যামসাং

spot_img

 টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট ৯৯০ প্রো সিরিজের নতুন ফ্ল্যাগশিপ সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটির দাবি, সর্বাধুনিক প্রযুক্তি না থাকলেও নতুন ড্রাইভটি গেমিং, প্রোগ্রামিং ও ফোরকে ভিডিও এডিটিংসহ ভারী কাজে উন্নত অভিজ্ঞতা দেবে।

৯৯০ সিরিজ নিয়ে প্রযুক্তিবাজারে বেশ আলোচনা ও গুঞ্জন রয়েছে। কথিত রয়েছে নতুন সলিড স্টেট ড্রাইভটি পিসিআইই ৫.০ ইন্টারফেসে চলতে সক্ষম। তবে দুর্ভাগ্যজনকভাবে স্যামসাংয়ের কাছ থেকে পিসিআইই ৫.০ পর্যায়ের ব্যবহারিক অভিজ্ঞতা পেতে হলে গ্রাহক তথা ব্যবহারকারীদের আরো দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। কেননা ৯৯০ সিরিজের এসএসডিতে ৯৮০ সিরিজের মতো পিসিআইই ৪.০ ইন্টারফেস ব্যবহার করা হয়েছে।

সহজ ভাষায় পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট এক্সপ্রেস একটি বর্ধিত বাস যেটি এসএসডি থেকে গ্রাফিকস বা ভিডিও ক্যাপচার কার্ডে তথ্য আদান-প্রদানে ব্যবহার করা হয়ে থাকে। পিসিআইই প্রতি সেকেন্ডে ১৬ গিগাট্রান্সফার গতিতে ফাইল পাঠাতে পারে। যেখানে ৫.০ ইন্টারফেসের সক্ষমতা ৩২ গিগাট্রান্সফার।

স্যামসাংয়ের দাবি ৯৯০ সিরিজের এসএসডি ৯৮০ প্রোর তুলনায় ৫৫ শতাংশ বেশি কর্মক্ষমতা সম্পন্ন। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটির তথ্যানুযায়ী, ৯৯০ সিরিজের এসএসডি প্রতি সেকেন্ডে ৭ হাজার ৪৫০ মেগাবাইট গতিতে রিড ও ৬ হাজার ৯০০ মেগাবাইট গতিতে রাইট করতে পারবে। রিড স্পিড হচ্ছে মূলত এসএসডির ফাইল সংরক্ষণের গতি। এর গতি যত বেশি হবে যেকোনো সফটওয়্যার তত দ্রুত চালু হবে। অন্যদিকে রাইট স্পিড হচ্ছে ফাইল সেভ করার গতি।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি