মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
24.9 C
Dhaka

স্মার্টফোনে ভিভো ‘ভিজ্যুয়াল ক্রিয়েটর’ শর্ট ফিল্ম প্রতিযোগিতা চলছে, থাকছে নানান পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন দিয়ে এখন হরহামেশাই স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মিত হচ্ছে। নির্মাণের এই মাধ্যমকে আরও উৎসাহ দিতে বিশ্বব্যাপী ভিভো আয়োজন করেছে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র প্রতিযোগিতা । যেখানে আপনার হাতে থাকা যে কোন স্মার্টফোন কিংবা ভিভো স্মার্টফোন দিয়ে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি করে জিতে নেবার সুযোগ আছে বিরাট অঙ্কের অর্থসহ নানান পুরস্কার।

ভিভো এক্স৮০ ফাইভজি স্মার্টফোন নজর কেড়েছে পেশাদার সিনেমাটোগ্রাফারদের। এরই মধ্যে এই স্মার্টফোন দিয়ে নির্মিত শর্টফিল্ম ‘চক্রাকার’ সাড়া ফেলেছে বেশ। ভিভো এক্স৮০ ফাইভজি স্মার্টফোনের বৈচিত্র্যময় দক্ষতা দেখে এরই মধ্যে এ নিয়ে ভিডিওগ্রাফি জনপ্রিয় হয়েছে। একাধিক ইউটিউবার স্মার্টফোনটির দারুণ দক্ষতা তুলে ধরেছেন।

ভিভো আয়োজন করেছে ‘ভিজ্যুয়াল ক্রিয়েটর’ শর্ট ফিল্ম প্রতিযোগিতা। ‘ভিজ্যুয়াল ক্রিয়েটর’ শর্ট ফিল্ম প্রতিযোগিতা শিরোনামের এই ক্যাম্পেইন শুরু হয়েছে ১৫ জুন থেকে, যা চলবে ২৪ অক্টোবর পর্যন্ত।এতে শিক্ষার্থীসহ নানা পেশা ও বয়সের মানুষ অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নাম নিম্নলিখিত হ্যাশট্যাগ দিয়ে #vivoVisualCreator #OurStoryRedefined সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার) আপলোড করতে বলা হয়েছে আর ট্যাগ করতে হবে লোকাল বা গ্লোবাল যে কোন ভিভো একাউন্ট ।

বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ১১ নভেম্বর। দুইটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হবে। গ্লোবাল অ্যাওয়ার্ড ও আঞ্চলিক অ্যাওয়ার্ড। প্রতিটি বিষয়ে গ্লোবাল অ্যাওয়ার্ড জয়ী পাবেন ৭০০০ ডলার করে পুরস্কার । রিজিওনাল অ্যাওয়ার্ড জয়ী পাবেন ৩০০০ ডলার পুরস্কার। বাড়তি পুরস্কার হিসেবে থাকছে অ্যাওয়ার্ড সার্টিফিকেট,ভিভো এক্স৮০ সিরিজের স্মার্টফোন,বিচারকদের প্রশংসাপত্র এবং ভিভোর উদ্যেগে প্রচারণা।

গ্লোবাল ক্যাটাগরিতে ৫টি বিষয় রয়েছে। বেস্ট ফিল্ম,বেস্ট স্টোরি,বেস্ট এডিটিং,বেস্ট ফটোগ্রাফি,বেস্ট ক্রিয়েটর। অন্যদিকে রিজিওনাল অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে বেস্ট ফিল্ম পাবে নির্ধারিত পুরস্কার।

ভিভো সব সময় তাদের গ্রাহকদের সবচেয়ে ভালোটা দিয়ে আসছে আর এজন্যই প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তির মেলবন্ধন ঘটিয়ে থাকে তারা। জেইসের সাথে সমন্বয় করে ক্যামেরার যে উন্নতি ভিভো করেছে এর মাধ্যমে বোঝা যায় ভিভো তার ব্যবহারকারীদের ভারী বা বড় কোন ডিভাইস ছাড়াই ভালো মানের সিনেমাটোগ্রাফি দিতে প্রস্তুত।

সম্প্রতি কয়েকবছরে ইমেজিং প্রযুক্তিতে পরিবর্তন এসেছে আর সিনেমাটোগ্রাফিতে এই পরিবর্তন লক্ষণীয়। ভিভোর মাধ্যমে আজ স্মার্টফোনের ক্যামেরা দিয়েই প্রফেশনাল শ্যুট করা সম্ভব। ভিভো এক্স৮০ তে রয়েছে এর ৫০ মেগাপিক্সেল আল্ট্রা সেন্সিং সেন্সর ক্যামেরা, ১২ মেগাপিক্লেল পোট্রেট ক্যামেরা ও প্রধান প্যানেলে রয়েছে ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যা অনেক প্রফেশনাল সিনেমাটোগ্রাফারদের পছন্দের অন্যতম জায়গা। আবার জেইসের সাথে সমন্বয় করে এই ক্যামেরা সিস্টেমকে আরো উন্নত করা হয়েছে।

‘ভিজ্যুয়াল ক্রিয়েটর’ শর্ট ফিল্ম প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ভিভো বাংলাদেশ এর অফিসিয়াল ওয়েবসাইটে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি