বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
31.7 C
Dhaka

কোরবানি উপলক্ষে ‘স্মার্ট হাট’ চালু করছে ডিএনসিসি

টেকভিশন২৪ ডেস্ক: এবার কোরবানির পশুর হাটে নিরাপদ লেনদেন নিশ্চিত করতে ছয়টি ‘স্মার্ট হাট’ চালু করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। একটি পাইলট প্রকল্পের আওতায় এই স্মার্ট হাট কার্যক্রম চালাবে বাংলাদেশ ব্যাংক।
 

আজ ১ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত এসব হাটে ডিজিটাল লেনদেন করলে বাড়তি খরচ, যেমন – কার্ড ব্যবহারে কোনো চার্জ হবে না বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা উত্তোলন করা হলে কোনো ক্যাশ আউট চার্জ লাগবে না।

গত বুধবার ঢাকার একটি হোটেলে এই স্মার্ট হাট কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ‘স্মার্ট হাট’ কার্যক্রমের আওতায় থাকছে- ঢাকা উত্তর সিটি করপোরশেনের গাবতলী, বছিলা, আফতাবনগর, ভাটারা, কাওলা ও উত্তরা ১৭ নম্বর সেক্টরের হাট।

ঈদ সামনে রেখে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এবার কোরবানির পশুর ১০টি হাট বসানোর কথা রয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, স্মার্ট হাটে ডিজিটাল পেমেন্ট বুথ স্থাপন করা হবে। ফলে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের নগদ টাকা বহন করতে হবে না।

ডিএনসিসিতে স্মার্ট কোরবানির হাটের লোকেশন।

হাটের বুথ থেকে ক্রেতারা ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পিওএস, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস, কিউআর কোডের মাধ্যমে অথবা বুথে স্থাপন করা এটিএম মেশিন থেকে নগদ অর্থ তুলে হাট থেকে কেনা গরুর মূল্য পরিশোধ করতে পারবেন। পাশাপাশি হাটের হাসিলও দিতে পারবেন এই পদ্ধতিতে।

একই সুবিধা ব্যবহার করে বিক্রেতারা তাদের কোরবানির পশু বিক্রির অর্থ গ্রহণ করতে পারবেন। ক্রেতা-বিক্রেতার ব্যাংক একাউন্ট না থাকলে তারা হাটেই তাৎক্ষণিক একাউন্ট খুলতে পারবেন। ব্যাংক প্রয়োজনে ডেবিট কার্ড সরবরাহ করবে।

প্রতিটি ব্যাংক তাদের বুথে দুটি পস মেশিন রাখবে। একটিতে হাসিল পরিশোধ করা যাবে, অন্যটিতে মূল্য পরিশোধ করতে পারবেন ক্রেতারা। স্মার্ট হাটের কার্ড স্কিম পার্টনার হিসেবে রয়েছে মাস্টার কার্ড এবং ভিসা আমেরিকান এক্সপ্রেস।

ডিজিটাল পেমেন্ট বুথ স্থাপন ও পরিচালনা করবে ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক এবং সিটি ব্যাংক। এছাড়া মোবাইলে আর্থিক সেবা দিতে বিকাশ এবং ইসলামী ব্যাংকের এম-ক্যাশ।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, “অনেক ক্রেতা, বিক্রেতা নগদ টাকা নিয়ে হাটে যাবেন। ওই টাকাটা খোয়ানোর আশঙ্কা থাকে। পাশাপাশি মলম পার্টির খপ্পরে পড়ে জীবনের ঝুঁকি তৈরি হতে পারে।

“তথ্য প্রযুক্তির এই যুগে হাটে কোরবানির পশু বিক্রি করতে আসা কোনো খামারি যদি বলে আমার পকেট থেকে টাকা চুরি হয়ে গিয়েছে এটা মানায় না পদ্মা সেতুর সঙ্গে, এটা মানায় না ডিজিটাল বাংলাদেশের সঙ্গে।”

‘স্মার্ট হাট’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, “আমার বিশ্বাস শুধু উত্তর সিটি করপোরেশনের কোরবানির পশুর হাট নয়, পর্যায়ক্রমে দেশের সকল জায়গায় ডিজিটাল লেনদেনের ব্যবস্থা হবে।।”

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকার্সের চেয়ারম্যান সেলিম আর এফ হোসেনও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

সর্বশেষ

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি