শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

উন্মোচিত হল আসুসের উন্নতমানের কমার্শিয়াল সিরিজের ল্যাপটপ এবং ডেস্কটপ

টেকভিশন২৪ ডেস্ক: তাইওয়ানিজ টেকনোলজি ব্র্যান্ড আসুস দেশের বাজারে ব্যবসায়িক কাজের জন্য বিশেষ ভাবে তৈরি “কমার্শিয়াল” সিরিজের উন্মোচন করল। আসুসের কমার্শিয়াল সল্যুশনের মধ্যে থাকছে ল্যাপটপ, ডেস্কটপ, অল ইন ওয়ান, মনিটর, ইত্যাদি। আসুসের এই সিরিজগুলোর নাম যথাক্রমে এক্সপার্টবুক (ল্যাপটপ) ও এক্সপার্ট সেন্টার (ডেস্কটপ)। সিরিজগুলো তৈরি করা হয়েছে দীর্ঘস্থায়ী ব্যবসায়িক ব্যবহার, নিরাপত্তা, কার্যক্ষমতা আর বিশেষায়িত ব্যবহার এর কথাগুলো মাথায় রেখে। 

এক্সপার্টবুক সিরিজের ল্যাপটপ গুলো অত্যন্ত শক্তিশালী ডিজাইনে তৈরি যা সার্টিফাই করছে মিলিটারি স্ট্যান্ডার্ড (মিল ৮১০)। থাকছে পছন্দ অনুযায়ী কনফিগারেশন কাস্টোমাইজ করার সুযোগ। আসুসের এক্সপার্ট বুক ল্যাপটপ সিরিজে থাকছে ম্যানুয়াল প্রেইভসি সাটার- ক্যামেরা নিজের ইচ্ছে মত বন্ধ রাখা যাবে। এই সিরিজে আরও থাকছে ওলেড ডিসপ্লে, বায়োমেট্রিক লগইন, টাচ স্ক্রিনসহ বিভিন্ন সুবিধা। এক্সপার্ট বুক ফ্লিপ সিরিজগুলোতে থাকছে বিজনেস স্ট্যান্ডার্ড টাচ স্ক্রিন সুবিধাসহ স্টাইলাস। এছাড়াও  অল ইন ওয়ান পিসি (এ আই ও) থাকছে ডুয়েল ডিসপ্লে সুবিধা সহ অত্যাধুনিক ডিজাইন।  আসুসের সকল বিজনেস সিরিজের ল্যাপটপ ও ডেস্কটপে থাকছে ৩ বছর বিক্রয়ত্তোর সেবা।  

উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসুস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আল ফুয়াদ, কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার আশিকুজ্জামান ও প্রোডাক্ট ম্যানেজার আসাদুর রহমান সাকি। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আনোয়ার ও ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার।

উল্লেখ্য, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাংলাদেশে আসুসের একমাত্র পরিবেশক।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি