শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
26 C
Dhaka

স্পার্ক ৩০ সিরিজ থেকে ট্রান্সফরমারস এডিশন ডিভাইস নিয়ে এলো টেকনো

ইনোভেটিভ প্রযুক্তি ব্র্যান্ড টেকনো সম্প্রতি হাসব্রোর ট্রান্সফরমারস ফ্র্যাঞ্চাইজির সাথে কোলাবোরেশনের মাধ্যমে উন্মোচন করেছে তাদের স্পার্ক ৩০ সিরিজের নতুন ট্রান্সফরমারস এডিশন। এই পার্টনারশিপের অধীনে টেকনো সম্প্রতি বাংলাদেশের বাজারে এর স্পার্ক ৩০ সিরিজ থেকে স্পার্ক ৩০ প্রো অপটিমাস প্রাইম এডিশন এবং স্পার্ক ৩০ বাম্বলবি এডিশন এই দু’টি ফোন লঞ্চ করেছে টেকনোর মাসব্যাপী চলমান ফ্যান ফেস্টিভ্যালের উপলক্ষে।

নতুন সংস্করণের এই ডিভাইসগুলো ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে ৫ বছরের ল্যাগ-ফ্রি পারফরম্যান্স, সাথে দীর্ঘস্থায়ী স্থায়িত্ব। এছাড়া, এসব ডিভাইসে আরও আছে আইকনিক ট্রান্সফরমারস ডিজাইন, চমৎকার ভিজ্যুয়াল ফিচার, উন্নত এই আই ক্যামেরা এবং বেশ কিছু আইকনিক ট্রান্সফরমারস রিলেটেড ফিচারস।

স্থায়িত্বের নিশ্চয়তার জন্য টিইউভি রেইনল্যান্ড সনদ অর্জন করেছে স্পার্ক ৩০ প্রো। নির্বিঘ্ন অভিজ্ঞতার জন্য এই ফোনে আছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সহ ৩৩ ওয়াট ফাস্ট এআই চার্জিং সিস্টেম, যার সাহায্যে মাত্র ৭০ মিনিটে ফুল (১০০ শতাংশ) চার্জ করা যাবে। অপ্রতিরোধ্য ট্রান্সফরমারস রোবট থেকে অনুপ্রেরণা নিয়ে ডিজাইন করা হয়েছে স্পার্ক ৩০ প্রো অপটিমাস প্রাইম এডিশন। এই এডিশনে আছে সাইবারট্রনিয়ান-অনুপ্রাণিত ডিজাইন টেক্সচার যা এখনকার ইয়াং জেনারেশনের স্টাইল এবং প্রযুক্তি দুটি চাহিদার সাথেই সামঞ্জস্যপূর্ণ।

এছাড়া, স্পার্ক ৩০ প্রো ফোনে থাকছে ৩x লসলেস অপটিক্যাল গ্রেড জুম সমর্থিত ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার মেইন ক্যামেরা ফলে ব্যবহারকারী নিশ্চিতভাবেই নিখুঁত ডিটেইলস সহ চমৎকার সব ছবি ক্যাপচার করতে পারবে। এই ক্যামেরা সেটআপের পাশাপাশি ইউজার ব্যবহার করতে পারবেন এআইজিসি পোর্ট্রেট, এআই ইরেজার এবং এআই আর্টবোর্ড সহ উন্নত আরও অনেক এআই ফিচার; যা এই সেগমেন্টের ফোনের জন্য ইউনিক ফিচার। সেলফি প্রেমীদের জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এদিকে স্পার্ক ৩০ বাম্বলবি এডিশনে আছে ইন্টিগ্রেটেড ডেকো ডিজাইন। এর মেটালিক উজ্জ্বলতা এবং কালারের সমন্বয় ডিজাইনকে করে তুলেছে রেগুলার যেকোন ফোন থেকে প্রাণবন্ত। এই ফোনে রয়েছে ৬.৭৮” ৯০ হার্জ ফুল এইচডি+ আইপিএস স্ক্রীন (১০০০ নিটস পিক ব্রাইটনেস সহ) এবং ডলবি ডুয়াল স্টেরিও স্পিকার এবং চমৎকার ডিসপ্লের কম্বিনেশন নিশ্চিত করবে দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। টিউভি রেইনল্যান্ড প্রত্যয়িত আই প্রোটেকশন ফিচার থাকার কারণে ফোনটি ব্যবহার করার সময় আপনি চোখের ওপর কোনো ধরণের চাপ অনুভব করবেন না। সুরক্ষার জন্য এই ফোনে আছে ডাই-কাস্টিং অ্যালুমিনিয়াম ফ্রেম, লুমি শিল্ড গ্লাস এবং আইপি৬৪ স্প্ল্যাশ এবং ধুলো প্রতিরোধী ফিচার। সহজে ফোন অন ও অফ করার জন্য রয়েছে মাউন্টেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ৯০ হার্জ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট নিশ্চিত করবে নিরবচ্ছিন্ন এবং ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা।

স্পার্ক ৩০ ডিভাইসে আছে ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬৮২ মেইন ক্যামেরা, সাথে ২x অপটিক্যাল গ্রেড জুম। এই ক্যামেরা সেটআপ দিয়ে অনায়েসে তোলা যাবে নিখুঁত ছবি। ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে তুলতে পারবেন সুন্দর সেলফি।

স্পার্ক ৩০ প্রো (পাওয়া যাচ্ছে অপ্টিমাস প্রাইম স্পেশাল এডিশন, ওবসিডিয়ান এজ এবং আর্কটিক গ্লো কালারে) এবং স্পার্ক ৩০ (এভেইলেবল আছে বাম্বলবি স্পেশাল এডিশন, স্টেলার শ্যাডো এবং অ্যাস্ট্রাল আইস কালারে) ডিভাইস দুটির মূল্য যথাক্রমে ২০,৯৯৯/- এবং ১৭,৯৯৯/- টাকা (ভ্যাট প্রযোজ্য)।

নতুন এই রিলিজগুলো টেকনোর চলমান ফ্যান ফেস্টিভালে নতুন মাত্রা যোগ করবে। গত ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া টেকনো ফ্যান ফেস্টিভাল চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। ফ্যান ফেস্টিভালে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে উপহার, প্রমোশনাল অফার সহ আরও অনেক চমক।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি