বুধবার, জুলাই ৮, ২০২৬
26.3 C
Dhaka

সেপ্টেম্বরে থ্রি হুইলার গাড়ি বাজারে আনতে যাচ্ছে রানার : আইসিটি প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন আগামী সেপ্টেম্বরের মধ্যে থ্রি হুইলার গাড়ি বাজারে আনতে যাচ্ছে মোটরসাইকেল শিল্পে দেশের প্রথম মোটরসাইকেল উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রানার। এর পরে এই ইঞ্জিন চালিত গাড়ির বদলে আসবে প্রতিষ্ঠানটির বিদ্যুত চালিত থ্রি হুইলার। তখন আর বাংলাদেশকে বিদেশ থেকে সিএনজি আমদানি করতে হবে না। এরপর ধাপে ধাপে আসবে সাশ্রয়ী মূল্যের টেকসই বিদ্যুত চালিত দুই চাকা ও চার চাকার গাড়ি। এভাবেই রানার বাংলাদেশের টেসলা হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রতিমন্ত্রী আজ ময়মনসিংহের ভালুকায় অবস্থিত মোটরসাইকেল উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রানার অটোমোবাইল কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। পলক বলেন রানার অটোমোবাইল কারখানা কে গবেষণা ও উন্নয়নে সহায়তা করবে আইসিটি বিভাগের এটুআই এর “আই ল্যাব”।

সরকারের নীতিগ সহায়তাতেই রানার দেশে তৈরি মোটর গাড়ি রপ্তানিও করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন । পলক বলেন সরকারের ধারাবাহিকতা থাকলে এভাবেই ২০৪১ সাল নাগাদ জাপান ও দক্ষিণ কোরিয়ার পর বাংলাদেশে বিশ্বে অন্যতম সম্ভাবনাময়ী দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে। তিনি আরো বলেন, দেশে তৈরি ইলেকট্রিক গাড়িগুলো যেনো সহজেই নিবন্ধন পায় সেজন্য তিনি শিগগিরি বিষয়টি নিয়ে সড়ক ও যোগাযোগ মন্ত্রীর সঙ্গে কথা বলবেন । আমরা এখন ইলেকট্রিক ভেহিকেল বাতিল করতে পারবো না। তিনি বলেন সস্তা, খারাপ গুনগত মানের গাড়ি বিদেশ থেকে আমদানি না করে দেশেই সাশ্রয়ী ও গুণগত মানের ইলেকট্রিক ভেহিকেল নিবন্ধন দিলে এতে সরকারের রাজস্ব বাড়বে এবং যোযোগাযোগ খাতে শৃঙ্খলার মধ্যে আসবে।

জুনাইদ আহমেদ পলক বিগত ১৩ বছরে দেশে ‘ব্যবসা বান্ধব পরিবেশ’ সৃষ্টি হওয়ায় এখন রানারের মতো প্রতিষ্ঠান মাত্র ২ জন বেদেশী ছাড়া ১৯৯৮ জন দেশের তরুণ প্রকৌশলী ও কর্মকর্তা নিয়ে সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন । প্রতিমন্ত্রী বৈদ্যুতিক গাড়ির প্রথম ভার্সন কারখানায় গিয়ে তা দেখে সাংবাদিকদের সামনে সন্তুষ্টি প্রকাশ করেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুনিরা সুলতানা ও এটুআই এর পলিসি এডভাইজার আনীর চৌধুরী। রানার অটোমোবাইল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ ও ফারহানা আহমেদ মনি।

এই সপ্তাহের জনপ্রিয়

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

সর্বশেষ

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফ্রি পাবে UITS শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি