বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
28 C
Dhaka

সিটি ইউনিভার্সিটি ও স্টেকোম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগ

spot_img
টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদান রাখতে চলেছে সিটি ইউনিভার্সিটি। গত ১৫ জুন সিটি ইউনিভার্সিটি ও ইন্দোনেশিয়ার অন্যতম বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড কম্পিউটার টেকনোলজি (স্টেকোম ইউনিভার্সিটি) এর মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানটি অনলাইনে জুম এর মাধ্যমে আয়োজিত হয়।
সমঝোতা স্বারকটি স্বাক্ষর করেন স্টেকোম ইউনিভার্সিটির রেক্টর প্রফেসর ডঃ জোসেপ তেগুহ সেনতোজো এবং সিটি ইউনিভার্সিটির পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শাহ্-ই-আলম। উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয় উভয় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক এবং কর্মকর্তাগণ।
এই চুক্তির সাথে সাথে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকগণ দেশের গন্ডি পেরিয়ে গবেষণার সুযোগ পাবে। সেই সাথে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী স্টেকোম ইউনিভার্সিটি এবং সেখান থেকে শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবে। সেই সাথে শিক্ষা সফরের সুযোগ তো পাবেই। সিটি ইউনিভার্সিটির উপাচার্য এই অধ্যায়ের সূচনা করতে পেরে এবং ইন্দোনেশিয়ার স্টেকোম ইউনিভার্সিটির সহযোগিতা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সেই সাথে তিনি মনে করেন গবেষণায় এই পদচারণা এতে নতুন মাত্রা যোগ করবে।
সমঝোতা স্বারক দু’টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণার ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।  প্রকৌশলী মো: সাফায়েত হোসেন , এডিশনাল ডিরেক্টর, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আই কিউ এ সি), বিভাগীয় প্রধান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

সর্বশেষ

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

মোহাম্মদপুরে ‘টিফিনবক্সের নতুন আউটলেট

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর গুলশানে সাফল্যের পর এবার মোহাম্মদপুরে যাত্রা...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি