রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
29 C
Dhaka

সিকিউরিটি ফিচারে ‘বড়’ পরিবর্তন…

টেকভিশন২৪ ডেস্ক : অ্যান্ড্রয়েড-১৫ বেটার দ্বিতীয় ভার্সনে ‘সিকিউরিটি’ ফিচারে বড় পরিবর্তন এনেছে গুগল। বলা হচ্ছে, নতুন এই আপডেটের ফলে মোবাইল হারিয়ে গেলে ঠিক কোন সময়ে খোয়া গেছে সেই সময়ও জানা যাবে। এমন সুবিধাসহ আরও কিছু পরিবর্তন আসছে অ্যান্ড্রয়েড ১৫ ভার্সনে, যা কিছুদিনের মধ্যেই উন্মুক্ত হবে। তবে ‘থেফট ডিটেকশন’ বা ‘চুরি শনাক্তকরণ’ ও অন্যান্য কিছু ফিচার অ্যান্ড্রয়েডের পুরনো সংস্করণেও পাওয়া যাবে।

প্রযুক্তিবিষয়ক মার্কিন ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, ‘থেফট ডিটেকশন লক’ অস্বাভাবিক মোশন বা নড়াচড়া বুঝতে পারবে। যার ফলে কেউ আপনার হাত কিংবা টেবিল থেকে দ্রুত গতিতে বা ঝাঁকুনি দিয়ে ছিনিয়ে নিলে তা এই ফিচারে ধরা পড়বে।

ফোন খোয়া গেলে ডিভাইসে থাকা ব্যক্তির গুরুত্বপূর্ণ তথ্যাদির সুরক্ষা দিতে এই ফিচার স্বয়ংক্রিয়ভাবে সঙ্গে সঙ্গে ফোনের স্ক্রিন লক করে দেবে। এছাড়াও ফিচারটি আরও কিছু অস্বাভাবিক সংকেত অনুসরণ করবে। কেউ ফোনটির নেটওয়ার্ক বন্ধ করতে চাইলে কিংবা রিমোট অ্যাকসেসের চেষ্টা করা হলে তা ঠেকাতে নিরাপত্তার জন্য স্ক্রিন লক হয়ে যাবে।

ভার্জ জানিয়েছে, আপনার ফোন হাতছাড়া হয়ে গেলে এখন থেকে অন্য ডিভাইস থেকেও সহজে লক করার নতুন উপায় থাকছে অ্যান্ড্রয়েডের এই ভার্সনে। এজন্য android.com/lock-এ গিয়ে ফোন নম্বর লিখতে হবে এবং এসময় নিরাপত্তা কোড দিয়েও ফোনটি লক করে দেওয়া যাবে।

চলতি বছরেই এসব সুবিধা গুগল প্লে সার্ভিস থেকে অ্যান্ড্রয়েড ১০ ও তার পরের ভার্সনগুলোতে আপডেট করে নেওয়া যাবে। 

অ্যান্ড্রয়েড ১৫-তে ‘প্রাইভেট স্পেসেস’ নামেও একটি নতুন ফিচার থাকছে যা অ্যাপ এবং তথ্য ফোনের আলাদা ফোল্ডারে ইউনিক পিন নম্বর দিয়ে লক করে রাখারও সুবিধা দেবে। সেইসঙ্গে এই ভার্সনের ফোনকে রিসেট দেওয়ার জন্যও নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এমনকি পরে আবার নতুন করে সেটাপের জন্যও ফোন মালিকের ক্রিডেনশিয়াল দিতে হবে।- সূত্র : বাংলা ট্রিবিউন 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি