রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
26.3 C
Dhaka

সম্ভব না কে সম্ভাবনায় রূাপান্তর করেছেন বঙ্গবন্ধু ও তার কন্যা : জুনাইদ আহমেদ পলক

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সম্ভব না’ কে ‘সম্ভাবনায়’ রূপান্তর করেছেন ।

আর সেই পথ অনুসরণ করেই তরুণদের সঙ্গে নিয়ে দেশ ও রাষ্ট্র বিরোধী সাইবার যুদ্ধ জয়ের আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রতিমন্ত্রী আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে অনলাইনে অনুষ্ঠিত সুশিক্ষায় স্বপ্নবুননের প্ল্যাটফর্ম ড্রিম ডিভাইজার আয়োজিত “১০০ পর্বের অনলাইন কুইজ” প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ডিজিটাল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এসময় ড্রিম ডিভাইজার প্রতিষ্ঠাতা গোলাম রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা সাকিবুল হাসান সাকিব, শাহীদ শাওনসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগঠনটির সদস্যরা সংযুক্ত ছিলেন। প্রতিমন্ত্রী তরুণদের কে বঙ্গবন্ধুর রোজ নামচা,আমার দেখা নয়া চীন বই পড়ে রাজনৈতিক বা রাষ্ট্রীয় পর্যায়েই নয় ব্যক্তিগত জীবনেও বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ লালনের পরামর্শ দেন।

একইসঙ্গে তাদেরকে আইসিটি বিভাগের স্কুল অব ফিউচারে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ নিয়ে প্রত্যন্ত অঞ্চলে থেকেই আউটসোর্সিং করে লক্ষাধিক টাকা আয়ে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। তিনি বলেন, আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ সজীব ওয়াজেদের সুপরামর্শ ও দিক নির্দেশনা না থকলে করোনা মহামারীতে এতো দ্রুতো আমরা নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারতাম না।

শিক্ষা, স্বাস্থ্য, সরবরাহ সহ সবকিছু সচল রাখা সম্ভব হতো না বলেও তিনি উল্লেখ।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি