সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
33 C
Dhaka

শিক্ষার্থীদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে কাজ করবে জাদুপিসি ও বিডিওএসএন

টেকভিশন২৪ ডেস্ক: ১০টি স্কুল এবং উপকূলীয় অঞ্চলের কয়েকটি উপজেলার স্কুলের শিক্ষার্থীদেরকে স্মার্ট ডিভাইসের সাথে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি রোবোটিক্স এবং স্টেম এডুকেশনে (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত) দক্ষতা উন্নয়নে কাজ শুরু করল জাদুপিসি। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)এর সাথে যৌথভাবে এই কার্যক্রম পরিচালিত হবে। আজ ঢাকার ধানমণ্ডিতে এই বিষয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্বারক স্বাক্ষর করেন জাদুপিসির প্রতিষ্ঠাতা মাসরুর হান্নান এবং বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।

এই আয়োজন সম্পর্কে জাদুপিসির প্রতিষ্ঠাতা বলেন, “বিভিন্ন স্কুলে শিক্ষাগত উপকরণের উন্নয়ন সহ পাইলট প্রকল্পের সাথে প্রযুক্তি শিক্ষা, রোবোটিক্স এবং স্টেম শিক্ষা নিয়ে কাজ করবে এ দুইটি প্রতিষ্ঠান। এরই অংশ হিসেবে বাংলাদেশের ১০টি নির্বাচিত স্কুল এবং উপকূলের তিনটি উপজেলায় ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। জাদুপিসি ব্যবহার করে স্কুল শিক্ষার্থীদের প্রোগ্রামিংও শেখানো হবে।”

উল্লখ্য, একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে  STEM শিক্ষা সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং শিশু, যুবক ও মহিলাদের জন্য আইসিটি দক্ষতা এবং ক্ষমতার গুরুত্ব প্রচার করতে কাজ করে যাচ্ছে। অন্যদিকে দেশের শিক্ষার্থীদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে কাজ করছে জাদুপিসি।   

আগামীতে বিভিন্ন স্কুলে ওপেন সোর্স প্রযুক্তি এবং জাদু পিসি প্রবর্তন ও প্রচারের জন্য একটি পাইলট প্রকল্প পরিচালনা করা হবে। এ প্রকল্পে স্মার্ট ডিভাইস, ইন্টারনেট, ওপেন সোর্স সফটওয়ারের নির্বাচিত অংশকে বিদ্যালয়ের পাঠ্যক্রমের সাথে সঙ্গতি রেখে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া প্রযুক্তি শিক্ষা, রোবোটিক্স এবং স্টেম এডুকেশনের বিভিন্ন প্রকল্পে একসাথে কাজ করা হবে। মালালা ফান্ডের সহায়তায় উপকূলীয় এলাকায় পরিচালিত বিডিওএসএনের প্রকল্পেও জাদুপিসি কাজ করবে।  

এছাড়া যৌথ আয়োজনে বিভিন্ন ইভেন্ট, ওয়ার্কশপ এবং কনফারেন্সে অংশগ্রহণ, তথ্য আদান-প্রদান, ওপেন সোর্স প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত হতে কাজ করবে তারা।  আগামী এক বছর সময়কালের জন্য এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলো। এ সময় বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, জাদুপিসির চিফ টেকনিক্যাল অফিসার রাগীব এহসান শাদাব, বিডিওএসএনের প্রকল্প সমন্বয়ক মোশারফ হোসেন টিপু এবং আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি