বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
27.5 C
Dhaka

ইউল্যাব ক্যাম্পাসে রিয়েল এস্টেট সেক্টরে তরুণদের উদ্বুদ্ধ করতে বিপ্রপার্টির সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট মার্কেটপ্লেস বিপ্রপার্টি, সম্প্রতি ইউল্যাব ক্যাম্পাসে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে এবং রিয়েল এস্টেট বিশ্বের নানাদিকের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে চমৎকার একটি সেমিনারের আয়োজন করে। এই আয়োজনে উপস্থিত ছিলেন বিপ্রপার্টির সিইও মার্ক নসওয়ার্দি এবং ডিসিজি-র সিইও ও ডিরেক্টর ম্যাথিউ কেয়ার। তারা অংশগ্রহণকারীদের সাথে নিজেদের দক্ষতা বিনিময় করেন এবং ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ কাজ ও এই খাতের প্রতিশ্রুতিশীল ভবিষ্যৎ সম্পর্কে তরুণদের ধারণা প্রদান করেন। 

মার্ক নসওয়ার্দি তার উপস্থাপনা‍য় গত কয়েক বছরে বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরে বিপ্রপার্টির উল্লেখযোগ্য অবদানগুলো সম্পর্কে আলোকপাত করেন। বিশেষত, তার বক্তব্যে তিনি গুরুত্ব আরোপ করেন বাংলাদেশের সেকেন্ডারি মার্কেটের প্রতি। সমৃদ্ধ এই ইন্ডাস্ট্রির বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাবনা সম্পর্কে মূল্যবান তথ্য উঠে আসে তার আলোচনায়। অন্যদিকে, ম্যাথিউ কেয়ার বিশ্ববাজারে প্রপটেক এর অগ্রগতি এবং রিয়েল এস্টেট ট্রেন্ডে, ডিসিজি এর মাধ্যমে তৈরি হওয়া সুযোগ ও সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করেন।

এক্সপার্টদের সাথে ইউল্যাব এর শিক্ষার্থীদের যুক্ত করতে এই অংশগ্রহণমূলক সেশনটি দারুণ এক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। যেখানে অংশগ্রহণকারীরা ইন্ডাস্ট্রি সংক্রান্ত নানাবিধ প্রশ্ন করার ও উত্তর জানার, মতামত প্রদানের এবং বাংলাদেশের রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি সম্পর্কে আরও বিস্তারিতভাবে বোঝার সুযোগ লাভ করে। সেমিনারটির লক্ষ্য ছিল রিয়েল এস্টেট সংক্রান্ত প্রচলিত ভ্রান্ত ধারণাগুলো দূর করে, শিক্ষার্থীদের বিশদ একটি ধারণা দেওয়া ও এই প্রতিশ্রুতিশীল খাতটিকে ক্যারিয়ার হিসেবে বেছে নেয়ার জন্য তাদেরকে অনুপ্রাণিত করা।

ভবিষ্যতের রূপকার এই তরুণদের মাঝে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি সম্পর্কে সঠিক ও বিস্তৃত ধারণা প্রদানে বিপ্রপার্টি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। বিপ্রপার্টির লক্ষ্য হচ্ছে, প্রচলিত ভ্রান্ত ধারণাগুলো দূর করে এই খাতটির সক্রিয়তা ও চ্যালেঞ্জিং দিকগুলো সম্পর্কে তরুণদের সচেতন করা এবং রিয়েল এস্টেট খাতের অগ্রগতিতে অবদান রাখতে একটি নতুন প্রজন্মের জন্য পেশাদারিত্বের পথ প্রসারিত করা।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

৮ আগস্ট ইনফিনিক্স ক্যাম্পাস কাপের ফাইনাল আসর

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি