সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
18 C
Dhaka

নতুন ফিনটেক প্রতিষ্ঠান ‘লেনদেন’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি পত্র পেয়েছে নতুন ফিনটেক উদ্যোগ লেনদেন (বিডি) লিমিটেড। বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তি অর্জনের লক্ষ্যে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। পেমেন্ট সিস্টেম অপারেটর হিসাবে সারা বাংলাদেশে হোয়াইট লেবেল এটিএম ও মার্চেন্ট অ্যাকুইয়ারার (ডব্লিউএলএএমএ) নেটওয়ার্ক পরিচালনা করার জন্য প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সনদ (এনওসি) লাভ করেছে।

বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ০২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে অনাপত্তি পত্র লাভ করে ফিনটেক প্রতিষ্ঠান ‘লেনদেন’। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের কর্মকর্তারা লেনদেন লিমিটেডের চেয়ারম্যান সাজিদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান সিদ্দিকীর হাতে অনাপত্তি পত্র তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের মোহাম্মদ বদিউজ্জামান (পরিচালক), রাফেয়া আক্তার কান্তা (অতিরিক্ত পরিচালক), তাসফিক নেওয়াজ (যুগ্ম পরিচালক), আব্দুল্লাহ আল নাঈম (সহকারী পরিচালক) সহ প্রমুখ ব্যাংক কর্মকর্তারা।

বিভিন্ন টাচ পয়েন্টের মাধ্যমে সারাদেশে স্মার্ট ও আধুনিক পরিসেবা প্রদানের লক্ষ্যে হোয়াইট লেবেল এটিএম ও মার্চেন্ট অ্যাকুইয়ারার সেবা চালুর ক্ষেত্রে কার্যকর ভূমিকা নিয়ে যাত্রা শুরু করলো লেনদেন। লেনদেনের চেয়ারম্যান সাজিদুর রহমান জানান, ‘ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষিতে আমরা এখন স্মার্ট বাংলাদেশের জন্য কাজ করছি।

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ফিনটেক বিপ্লবের অগ্রযাত্রায় এগিয়ে যেতে আমরা কাজ শুরু করেছি। আমাদের লক্ষ্য পেমেন্ট সিস্টেমে কার্যকর অবস্থান তৈরির মাধ্যমে সাধারণ মানুষকে আরও বেশি আর্থিক সংযুক্তির প্রচেষ্টা বাড়ানো।’ প্রতিষ্ঠানটি দেশে প্রচলিত সকল ব্যাংকের কার্ড থেকে লেনদেন সাপোর্ট করার মাধ্যমে নিজস্ব ব্যানারে এটিএম, পিওএস এবং কিউআর ভিত্তিক পরিসেবা সরবরাহ করবে।

নতুন পেমেন্ট সিস্টেমের বিস্তারিত জানা যাবে: lenden365.com  ঠিকানা থেকে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি