রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.2 C
Dhaka

লাখো পরিবারে স্যামসাং পণ্য পৌঁছে দিয়েছে ইভ্যালি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্তত এক লাখ পরিবারে স্যামসাং পণ্য পৌঁছে দিয়েছে দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি। ঢাকা ও এর বাইরে থাকা ইভ্যালির এই গ্রাহকেরা স্যামসাং ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং এসিসহ বিভিন্ন ধরনের কনজিউমার ইলেকট্রনিক্স পণ্য কিনে ঘরেই সেগুলো হোম ডেলিভারিতে বুঝে পেয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ইভ্যালি এবং বাংলাদেশে স্যামসাং এর অনুমোদিত পরিবেশক ফেয়ার ইলেকট্রনিক্স সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া যায়।

প্রতিষ্ঠান দুইটি বলছে, গেলো বছরের ৩ নভেম্বর দেশের এক লাখ পরিবারের স্যামসাং পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে একত্রে কাজ শুরু করে ইভ্যালি ও ফেয়ার ইলেকট্রনিক্স। সম্প্রতি নিজেদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় দেশীয় প্রতিষ্ঠান দুইটি।

দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ব্র্যান্ডের বিভিন্ন পণ্য গ্রাহকদের কাছে সুলভ মূল্যে পৌঁছে দিতে কাজ করে ইভ্যালি ও ফেয়ার ইলেকট্রনিক্স। এর ফলে স্যামসাং পণ্যে গ্রাহকদের জন্য আকর্ষণীয় মূল্যছাড়ে পণ্য বিক্রির ঘোষণা দেয় ইভ্যালি। ফলে গ্রাহকেরা তাদের সাধ্যের মধ্যেই আধুনিক ফিচার ও গুণগত মানসম্পন্ন বিভিন্ন ইলেকট্রনিক পণ্য ও হোম অ্যাপ্লায়েন্স কিনতে পারেন ইভ্যালি থেকে।

এ বিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, ‘ডিজিটাল নেশন অন স্মার্ট টেলিভিশন’ স্লোগানকে সামনে রেখে ইভ্যালি ও ফেয়ার ইলেকট্রনিক্স একটি সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এই ক্যাম্পেইনটি শুরু করেছিল। আর সেই লক্ষ্যটি হচ্ছে দেশের অন্তত এক লাখ পরিবারে স্যামসাং ব্র্যান্ডের পণ্য সুলভ মূল্যে পৌঁছে দেওয়া। সম্প্রতি আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। ইভ্যালি ও ফেয়ার ইলেকট্রনিক্স মিলে অন্তত এক লাখ ইউনিট পণ্য গ্রাহকদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি।

ফেয়ার ইলেকট্রনিক্স ও ইভ্যালি একত্রে দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে চায় উল্লেখ করে ফেয়ার গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) মেজবাহ উদ্দিন বলেন, বাংলাদেশে স্যামসাং মোবাইল এবং ইলেকট্রনিক্স এর গর্বিত উৎপাদক ফেয়ার ইলেকট্রনিক্স। বাংলাদেশে উৎপাদিত পণ্য সবাই যেভাবে নিজেদের করে নিয়েছেন আমরা তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের ডিজিটালাইজেশনে স্যামসাং প্রযুক্তির মাধ্যমে অংশ হতে পেরে আমরা আনন্দিত। প্রযুক্তি পণ্য উৎপাদকদের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর প্রতিও আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করতে চাই। ফেয়ার ইলেকট্রনিক্স যুব সমাজের জন্য কর্মসংস্থানেরও যোগান দিচ্ছে।

অন্যদিকে ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং জে এম তসলিম কবীর বলেন, ভ্যালির মাধ্যমে স্যামসাং পণ্যের আরও অর্ডার পাচ্ছি আমরা। সেগুলোও ধাপে ধাপে প্রতিদিন আমরা সরবরাহ করছি। আমাদের প্রত্যাশা এই যে, একসময় দেশের প্রতিটি ঘরে ইভ্যালির মাধ্যমে স্যামসাং এর পণ্য পৌঁছে দেবে ফেয়ার ইলেকট্রনিক্স।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি