সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
27 C
Dhaka

রোবট নকশার আসর ২০২১-এ চ্যাম্পিয়ন ‘টিম নেপচুন’ ও রানার আপ ‘ডিআইইউ সোলজার্স’

টেকভিশন২৪ ডেস্ক: রোবট নকশার আসর ২০২১ প্রতিযোগিতার সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৯ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের দল ‘টিম নেপচুন’।

রোবটের মাধ্যমে বর্জ্য সংগ্রহ করে পানিদূষণ সমস্যার সমাধান দেখিয়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেন তারা। স্মার্ট হুইল চেয়ার উদ্ভাবনের আইডিয়া উপস্থাপন করে রানার আপ হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দল ‘ডিআইইউ সোলজার্স’।

অপরদিকে দ্বিতীয় রানার আপ হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির অরেকটি দল ‘মেকামাইন্ড’। তারা ‘কৃত্রিম বাহু’ উদ্ভাবনের আইডিয়া উপস্থাপন করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

এছাড়া অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হংকংয়ের ইনোভেশন ফার্স্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রেসিডেন্ট অ্যান্ডি লি, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটার রোবটিক্স অ্যান্ড এইচআরআইয়ের সহকারী অধ্যাপক ড. জুনায়েদ সাত্তার, এটু আই প্রকল্পের সিটিও মোহাম্মদ আরফি এলাহী এবং রোবট নকশার আসরের সহ-আহ্বায়ক মো. হাফিজুল ইমরান।

অনুষ্ঠানে ধন্যবাদজ্ঞাপন বক্তব্য দেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. ইমরান মাহমুদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কৌসিক সরকার।

দুই মাস ধরে অনুষ্ঠিত এই তীব্র প্রতিযোগিতায় সারা দেশের ২০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০টি দল অংশগ্রহণ করে। রোবট নকশার আসর প্রতিযোগিতার আয়োজন করেছিল ড্যাফোডিল রোবটিক্স ল্যাব এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ। এতে সহযোগিতা করে এটু আই প্রকল্প, বাংলাদেশ রোবটিক্স ফাউন্ডেশন এবং জেসিআই ঢাকা হেরিটেজ।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি