বুধবার, জুলাই ১৫, ২০২৬
27.5 C
Dhaka

রবি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তামিম ইকবাল

টেকভিশন২৪ ডেস্ক: আগামী দুই বছরের জন্য শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিলেন মাস্টার-ব্লাস্টার ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। আজ রবি কর্পোরেট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

নেটওয়ার্ক সক্ষমতা, ডিজিটাল উদ্ভাবন এবং গ্রাহকদের জীবনে নতুন ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে রবি’র বিভিন্ন উদ্যোগের প্রচারে কাজ করবেন তামিম। এছাড়া তিনি রবি’র টেলিভিশন বিজ্ঞাপন, গ্রাহকদের সাথে সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন ।

রবির সাথে নতুন পথ চলার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তামিম বলেন, “হোক ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং অথবা গ্রাহকের জীবনকে সহজ করে তোলার মত সল্যুশন মার্কেটে নিয়ে আসা; ডিজিটাল স্পেস ও ক্রিকেটকে একই সূতায় বেঁধে রেখেছে উদ্ভাবনী চিন্তাধারা। তাই দেশজুড়ে শীর্ষস্থানীয় উদ্ভাবনী ব্র্যান্ড রবি’র নেটওয়ার্কের সক্ষমতা এবং ডিজিটাল দক্ষতার প্রচারে কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ।”

তামিম ইকবাল
তামিম ইকবাল

রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন,” আজ আমরা দেশের ৯৮ দশমিক ২ শতাংশ জনগণের কাছে আমাদের ফোরজি নেটওয়ার্ক পৌঁছে দিতে সক্ষম হয়েছি। ২০১৯ সাল থেকে দেশে সর্বাধিক সংখ্যক নেটওয়ার্ক টাওয়ার স্থাপন করার মাধ্যমে এই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি আমরা। সম্প্রতি স্পেকট্রাম নিলামের পর, প্রতি নেটওয়ার্ক সাইটে গ্রাহক প্রতি সর্বোচ্চ স্পেকট্রাম বরাদ্দের লক্ষ্যে রবি সম্পূর্ণ প্রস্তুত। এর ফলে গ্রাহকদের জীবনে নতুন ডিজিটাল অভিজ্ঞতা প্রদানে আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ক্ষেত্রে আমরা আরো একধাপ এগিয়ে গেছি। আমরা নিশ্চিত, এই পর্যায়ে রবি’র ডিজিটাল অগ্রযাত্রায় তামিমের সম্পৃক্ততা আমাদের উদ্ভাবনী উদ্যোগগুলোকে আরো গ্রাহকবান্ধব করে তুলবে। “

রবি’র অ্যাক্টিং সিইও এম. রিয়াজ রশীদ  বলেন, “বিশ্বের অন্যতম সেরা ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমাদের সাথে যুক্ত হওয়ায় আমরা সত্যিই গর্বিত। তামিম যখনই মাঠে নামেন, শৈল্পিকভাবে সম্ভাবনাগুলো বাস্তবে পরিণত হয়। আমরা বিশ্বাস করি, তার শৈল্পিক খেলার অনন্য আবেদনের সাথে গ্রাহকদের জন্য সর্বোত্তম ডিজিটাল নেটওয়ার্ক নিশ্চিত করার যে লক্ষ্য নিয়ে রবি কাজ করে যাচ্ছে তার সাথে সম্পূর্ণ  সামঞ্জস্যপূর্ণ। আমি নিশ্চিত তামিম ও রবি’র এই ওপেনিং জুটি ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশে গড়ায় একটি শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে।”

২০০৭ সালে অভিষেক হওয়া তামিম ইকবাল খান বর্তমানে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক। তিনি ডিসেম্বর ২০১০ থেকে সেপ্টেম্বর ২০১১ পর্যন্ত জাতীয় দলের সহ-অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টি হাফ-সেঞ্চুরির মাইলফলক অর্জন করেছিলেন তিনি। বর্তমানে তিনি সর্বকালের সেরা বাংলাদেশি ব্যাটসম্যানদের একজন হিসাবে বিবেচিত।

২০১১ সালে তিনি উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাকের বর্ষসেরা চার ক্রিকেটারের একজন এবং উইজডেনের বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন। ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরি করা তিনি একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান। তামিম আন্তর্জাতিক ম্যাচে ২৫টি সেঞ্চুরিসহ সব ধরনের ক্রিকেট মিলিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরি করেছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি