সোমবার, এপ্রিল ২০, ২০২৬
28 C
Dhaka

অবকাঠামো ভাগাভাগির জন্য টেলিটক ও সামিট টাওয়ারের সাথে রবির চুক্তি

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: নেটওয়ার্ক অবকাঠামো ভাগাভাগি করতে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই করেছে রবি আজিয়াটা লিমিটেড, টেলিটলক বাংলাদেশ লিমিটেড এবং সামিট টাওয়ারস লিমিটেড। চুক্তির আওতায় টাওয়ার শেয়ারিং গাইডলাইন অনুযায়ী সামিট টাওয়ারের সহায়তায় রবি ও টেলিটক তাদের অবকাঠামো যৌথভাবে ব্যবহার করতে পারবে।

বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে বিটিআরসির  মাননীয় চেয়ারম্যান (সিনিয়র সচিব), শ্যাম সুন্দর সিকদার এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ খলিলুর রাহমানের উপস্থিতিতে এ বিষয়ে কোম্পানিগুলো সম্প্রতি একটি চুক্তি সই করেছে।

টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর এ কে এম হাবিবুর রহমান, সামিট টাওয়ারের এমডি অ্যান্ড সিইও মোঃ আরিফ আল ইসলাম এবং রবির এসিইও অ্যান্ড সিএফও এম রিয়াজ রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় রবির ভাস অ্যান্ড নিউ বিজনেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী, পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটির ভাইস প্রেসিডেন্ট শরীফ শাহ জামাল রাজ, টেলিটকের জিএম অপারেশন মোঃ আনোয়ার হোসেন , জিএম প্ল্যানিং এ. এম. আখতারুল ইসলাম, অতিরিক্ত জিএম রেগুলেটরি মামুনুর রশীদ, ডিজিএম রেগুলেটরি লুৎফুল্লাহিল মজিদ, সামিট টাওয়ারের ডিরেক্টর ফাদিয়াহ খান, হেড অফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স এনায়েত কবির, হেড অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন মো. নূর-এ-আলম সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে এমএনও অপারেটররা দ্রুত গ্রাহকদের কাছে তাদের নতুন নতুন অগ্রসর সেবা পৌঁছে দিতে পারবে। একইসাথে বিদ্যমান সক্ষমতা ব্যবহার করে জ্বালানিসহ অন্যান্য সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে অপারেটরগুলো।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

নববর্ষে ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে থাকবেন তাহসান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন...

উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এর জনপ্রিয়...

সর্বশেষ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি