রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.6 C
Dhaka

যে পাঁচটি কারণে কিনবেন গ্যালাক্সি এম জিরো১ কোর

টেকভিশন ডেস্ক: স্মার্টফোন বিশ্বের শীর্ষস্থানীয় নাম স্যামসাং নিয়ে এলো এর সবচেয়ে সাশ্রয়ী স্মার্টফোন গ্যালাক্সি এম জিরো১ কোর। যারা বার ফোন থেকে স্মার্টফোনে সুইচ করতে চাচ্ছেন তাদের জন্যে গ্যালাক্সি এম জিরো১ কোর পাওয়া যাচ্ছে ১/১৬ জিবি ও ২/৩২ জিবি – এ দুটি ভ্যারিয়েন্টে এবং বাজারমূল্য যথাক্রমে ৭,৯৯৯ টাকা ও ৮,৯৯৯ টাকা। তবে, ক্রেতাদের কথা মাথায় রেখে সবার জন্য ১,০০০ টাকা ক্যাশব্যাকের পাশাপাশি বার ফোন এক্সচেঞ্জে মিলবে আরো ১,০০০ টাকা ছাড়। চলুন দেখে নেয়া যাক যে ৫টি কারণে আপনিও কিনতে পারেন গ্যালাক্সি সিরিজের সবচেয়ে সাশ্রয়ী স্মার্টফোন।

সাশ্রয়ী দাম : ইন্টারনেটের খরচ কমে আসায় যোগাযোগের মাধ্যম হিসেবে স্মার্টফোনের ব্যবহার অনেকটাই বেড়েছে। তবে, বেশিরভাগ ক্ষেত্রেই স্মার্টফোনের চড়া দামে অনেকেই হিমশিম খেয়ে থাকেন। আবার কোন কোম্পানির স্মার্টফোন কিনবেন তা নিয়েও দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। স্মার্টফোন জগতে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সবার আগেই আসে স্যামসাং -এর নাম। আর সে কারণেই সবার হাতে স্মার্টফোন তুলে দিতে স্যামসাং নিয়ে এসেছে গ্যালাক্সি এম জিরো১ কোর। মাত্র ৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে গ্যালাক্সি এম জিরো১ কোরের ১/১৬ জিবি’র ভ্যারিয়েন্ট, আর মাত্র ৭,৯৯৯ টাকায় ২/৩২ জিবির ভ্যারিয়েন্ট। এর সাথে গ্যারান্টেড ক্যাশব্যাক সর্বোচ্চ ১,০০০ টাকা দাম কমে সর্বনিম্ন ৫,৯৯৯ টাকায় পাওয়া যাবে গ্যালাক্সি এম জিরো১ কোর।

চমৎকার ক্যামেরা :ডিভাইসটিতে আছে দু’টি ক্যামেরা। পেছনের ৮ মেগাপিক্সেলের ক্যামেরার অ্যাপারচার এফ/২.২ হওয়ায় অল্প আলোতেও ব্রাইট ও ক্রিস্টাল-ক্লিয়ার ছবি তোলা যাবে। তাছাড়া, রিয়ার ক্যামেরায় ফ্ল্যাশের ব্যবহারে লো-লাইটে ১০৮০ পিক্সেলে অনায়াসে ভিডিও করার সুবিধাও থাকছে। ৫ মেগাপিক্সেলের অ্যাপারচার এফ/২.৪ -এর ফ্রন্ট ক্যামেরায় চমৎকার সেলফি তোলার পাশাপাশি স্বাচ্ছন্দ্যে অনলাইনে ক্লাস করা যাবে।

আপডেটেড গুগল অ্যাপ্লিকেশন ও অ্যান্ড্রয়েড ১০ গো :ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে স্যামসাং ইউআই ২.১ এর পাশাপাশি থাকছে অ্যান্ড্রয়েড ১০ গুগল গো। গুগল গো খুবই লাইটওয়েট হওয়ায় খুব সহজে ও দ্রুততার সাথে ফাইল ম্যানেজমেন্ট ও ফাইল শেয়ার করা যাবে। এছাড়াও, আছে অ্যাসিস্ট্যান্ট গো, জিমেইল গো, ম্যাপস গো এবং ইউটিউব গো। প্রতিটি খুব অল্প আকারের হওয়ায় ভাবতে হবে না স্পেস নিয়েও। এসব ফিচারের সাথে আছে স্মার্ট ম্যানেজার, অ্যাডাপ্টিভ টাইম আউট, ডার্ক মোড, স্মার্ট কপি পেস্টের মতো বেশ কিছু কার্যকর ফিচার।

সারাদিনের স্মার্টফোন ব্যবহারের জন্যে ৩,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি :স্মার্টফোন ব্যবহারে অনেকেই ব্যাটারি নিয়ে দুশ্চিন্তায় ভোগেন। কিন্তু গ্যালাক্সি এম জিরো১ কোরে ৩,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় ব্যাটারির ব্যাকআপ নিয়ে আর দুশ্চিন্তায় পড়তে হবে না। ইউআই এর চমৎকার অপটিমাইজেশনে ব্যাটারি ফুরিয়ে যাওয়া নিয়েও আর ভাবতে হবে না।

চমৎকার ডিসপ্লের সাথে অনন্য পারফরমেন্স :স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর স্মার্টফোনটি’তে আছে ১৮.৫: ৯ রেশিওর ৫.৩ ইঞ্চি এইচডি প্লাস টিএফটি ডিসপ্লে। কোয়াড কোর মিডিয়াটেক ৬৭৩৯ প্রসেসর ও পাওয়ারভিআর জিই৮১০০ জিপিইউ’র সাথে ফোনটি সর্বোচ্চ ১.৫ গিগাহার্টজ গতিতে কাজ করতে সক্ষম। ফোনটিতে ডুয়াল ফোরজি সিমের পাশাপাশি তৃতীয় স্লটে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

ম্যাট ফিনিশের গ্যালাক্সি এম০১ কোরে ব্যবহারকারীদের চমৎকার স্মার্টফোন অভিজ্ঞতা দিতে আছে কার্ভড ব্যাক সাইড ও কমফোর্টেবল স্লিম গ্রিপ। মাত্র ১৫০ গ্রাম ওজনের এ ফোনে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকও আছে।

স্মার্টফোন বাজারে একের পর এক বিস্ময় নিয়ে আসতে স্যামসাং -এর জুড়ি নেই। এবার তার ব্যত্যয় ঘটেনি। নতুন স্মার্টফোন ব্যবহারকারীদের জন্যে স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর এমন একটি ডিভাইস যা স্বল্পমূল্যে তাদের সব রকমের সুবিধা দিবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি