বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
32 C
Dhaka

যুক্তরাষ্ট্রের সরকারের বিরুদ্ধে টিকটকের মামলা

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সরকারের বিরুদ্ধে মামলা করেছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। মূলত যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন অ্যাপটি বন্ধে পাস হওয়া আইনের চ্যালেঞ্জ করেই এই মামলা করেছে। খবর বিবিসি।

মঙ্গলবার (৭ মে) টিকটক এই মামলা করে। মামলায় দাবি করা হয়েছে টিকটক নিষিদ্ধ করার ফলে যুক্তরাষ্ট্রের ১৭ কোটি ব্যবহারকারীর বাক স্বাধীনতা গুরুতরভাবে খর্ব হবে।

এই মামলার কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বাক স্বাধীনতার ইস্যুটি সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হতে হবে। জনপ্রিয় এই মাধ্যমটিকে নিষিদ্ধ করা হলে সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘিত হবে বলে মামলায় ‘টিকটক’ উল্লেখ করেছে।

মার্কিন প্রশাসনের শঙ্কা, টিকটকের মাধ্যমে মার্কিন নাগরিকদের গোপন তথ্য চীনাদের কাছে চলে যাচ্ছে। এজন্য গত ২৩ এপ্রিল মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ সংক্রান্ত বিলটি পাস হয়। পরদিন ২৪ এপ্রিল ওই বিলে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যার ফলে এটি আইনে পরিণত হয়।

এই আইন অনুযায়ী, আগামী ৯ মাসের মধ্যে চীনা কোম্পানি যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছে টিকটক বিক্রি করে দেবে, তা না হলে, যুক্তরাষ্ট্রে টিকটক আ্যাপ ব্লক করে দেয়া হবে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে আরও অতিরিক্ত তিন মাস সময় নেবে যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত সময় পাচ্ছে টিকটক।

তবে জো বাইডেন আইনটিতে সই করার একদিনের মাথায় বাইটড্যান্স জানিয়ে দেয়, তারা টিকটক বিক্রি করবে না। প্রয়োজনে আইনি লড়াই চালিয়ে যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি