বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
32 C
Dhaka

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্যামসাংয়ের স্মার্ট আংটি ‘গ্যালাক্সি রিং’

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠাতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানি তাদের প্রথম পরিধেয় স্মার্ট রিং (আংটি) গ্যালাক্সি রিং-এর উন্মোচন করতে যাচ্ছে।

গত মাসে ক্যালিফোর্নিয়ায় গ্যালাক্সি এস২৪ স্মার্টফোন সিরিজ লঞ্চের সময় আংটিটির একটি ঝলক দেখানো হয়। তবে দর্শকরা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এবার সামনাসামনি আংটিটির খুঁটিনাটি পরখ করে দেখার সুযোগ পাবেন। ২০২৪ সালের শেষের দিকে গ্যালাক্সি রিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

রোববার এক বিবৃতিতে স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়, গ্যালাক্সি রিং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ব্যবহারকারীদের আরও ব্যক্তিগত ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা দেবে। 

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশগ্রহণকারীরা, গ্যালাক্সি এস২৪ এর সাথে স্মার্ট ওয়াচ গ্যালাক্সি ওয়াচ-৬ (সিক্স) কানেক্ট করার পর নতুন হেলথ ফিচারগুলোও দেখতে পারবেন। চলতি বছরের শেষের দিকে এই ফিচারগুলো জনসমক্ষে আনার পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের।

স্মার্টফোন এবং স্মার্টওয়াচগুলোতে এখন হৃৎপিণ্ডের স্পন্দন কিংবা শরীরের তাপমাত্রা পরিমাপের মতো হেলথ ট্র্যাকিং ফিচার যুক্ত থাকে। স্যামসাং, অ্যাপল এবং গুগলের মতো টেক কোম্পানিগুলো গ্রাহকদের নিকট তাদের পণ্য আকৃষ্ট করতে এবং গ্রাহকদের আগ্রহী রাখতে এই ফিচারগুলো আরও উন্নত করতে মনোনিবেশ করছে।

বিশেষ সেন্সর তৈরি করতে বর্তমানে কাজ করছে প্রতিষ্ঠানগুলো। অ্যাপল এমন একটি ডিভাইস তৈরি করছে যা ব্যবহারকারীদের ত্বকে ছিদ্র করা ব্যতীতই সেন্সরের মাধ্যমে রক্তের গ্লুকোজের মাত্রা পরিমাপ করতে পারে। এই উদ্ভাবনটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জীবনকে আরও সহজ করে দেবে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি