শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
31 C
Dhaka

মেটার নতুন স্মার্ট চশমা; দাম কেমন?

টিভি২৪ আইডেস্ক: অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়ালিটিভিত্তিক হেডসেটের পাশাপাশি এবার নতুন স্মার্ট গ্লাস উন্মোচন করেছে মেটা। আগেও স্মার্ট গ্লাস এনেছে মার্কিন কোম্পানিটি। তবে বর্তমান গ্লাসটি আগের ভার্সনের তুলনায় আরো উন্নত। চশমা পরে যেকোনো পয়েন্ট অব ভিউ থেকে ছবি তোলার পাশাপাশি ভিডিও রেকর্ড করা যাবে। খবর এনগ্যাজেট ও মেটা।

মেটা রে-ব্যান স্মার্ট গ্লাসের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ লাইভস্ট্রিমিং। এর সাহায্যে ব্যবহারকারীরা যা দেখবেন সেটির লাইভস্ট্রিমিং করতে পারবেন। যদিও ফেসবুক ও ইনস্টাগ্রামেই এ সুবিধা সীমাবদ্ধ।

স্মার্ট গ্লাসের ফ্রেমে দেয়া হয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ও এলইডি ইউনিট। এ চশমার ক্যামেরা ব্যবহার করে ৩০২৪X৪০৩২ পিক্সেলের ছবি এবং ১০৮০ পিক্সেল ভিডিও ক্যাপচার করা যাবে। মেটা ভিউ অ্যাপের মাধ্যমে দ্রুত সময়ে ফাইল শেয়ারও করা যাবে।

পারফরম্যান্সের জন্য চশমায় কোয়ালকমের স্ন্যাপড্রাগন এআর১ জেন১ প্লাটফর্ম প্রসেসর ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে আছে ৩২জিবি ইনবিল্ট স্টোরেজ। এক চার্জে ৪ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। তবে চার্জিং কেসে থাকা অবস্থায় চশমাটি ৩২ ঘণ্টা অতিরিক্ত ব্যাকআপ দিতে পারে। সুরক্ষার জন্য চশমায় আইপিএক্স৪ রেটিং রয়েছে। স্ট্যান্ডার্ড লেন্সসহ স্মার্ট চশমার দাম পড়বে ২৯৯ মার্কিন ডলার। অন্যদিকে পোলারাইজড ও ট্রানজিশন লেন্স দিয়ে এর দাম পড়বে ৩২৯ ও ৩৭৯ ডলার।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি