বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
29.8 C
Dhaka

মেটাভার্সে কিশোরীকে ভার্চ্যুয়াল মাধ্যমে ‘দলবদ্ধ ধর্ষণ’, তদন্তে পুলিশ

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইন মেটাভার্সে ভার্চ্যুয়াল রিয়েলিটি গেম (ভিআর গেম) খেলার সময় এক ব্রিটিশ কিশোরীর অবতারকে (নিজের ডিজিটাল চরিত্র) ‘দলবদ্ধ ধর্ষণের’ অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, এটি এমন ধর্ষণের প্রথম মামলা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অভিযোগকারী ওই কিশোরীর বয়স ১৬ বছর। সে ভার্চ্যুয়াল রিয়েলিটি হেডসেট পরে ভিআর গেমটি খেলছিল। তখন তাকে দলবদ্ধ ধর্ষণ করে একদল অজ্ঞাত একদল পুরুষ।

ভুক্তভোগী ওই কিশোরী জানিয়েছে, ভার্চ্যুয়ালি ধর্ষণের কারণে সে শারীরিক কোনো আঘাত কিংবা ক্ষতির শিকার হয়নি। তবে বাস্তবে ধর্ষণ হওয়ার মতো মানসিক আঘাত বা ট্রমার ভেতর দিয়ে তাকে যেতে হয়েছে।

এ মামলার বিষয়ে অবগত এক পুলিশ কর্মকর্তা ডেইলি মেইলকে বলেন, খানে ভুক্তভোগীর ওপর একটি মানসিক এবং মানসিক প্রভাব পড়েছে যা যেকোনো শারীরিক আঘাতের চেয়ে দীর্ঘমেয়াদী।

যদিও যুক্তরাজ্য সরকার বলছে, এ মামলা হয়তো যুক্তরাজ্যের বিদ্যমান আইনে বিচার করা সম্ভব হবে না। কারণ এ আইনে যৌন নির্যাতন করতে হলে স্পর্শ করার বিষয়টি থাকতে হবে।

ভার্চ্যুয়াল মাধ্যমে ধর্ষণের অভিযোগকে সমর্থন জানিয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেন, ওই কিশোরী যৌন নির্যাতনের শিকার হয়ে মানসিক আঘাত পেয়েছে। এটি বাস্তব ঘটনা নয় বলে সহজেই খারিজ করে দেওয়া যেতে পারে। কিন্তু ভার্চ্যুয়াল পরিবেশের বিষয়টা হলো, ব্যবহারকারীরা এতে অবিশ্বাস্যভাবে নিমগ্ন থাকে।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি