শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
28.9 C
Dhaka

ভূমিসংক্রান্ত যাবতীয় ফি অনলাইনে পরিশোধের সিস্টেম স্থাপনে সমঝোতা

টেকভিশন২৪ ডেস্ক: সোমবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমিসংক্রান্ত যাবতীয় ফি অনলাইনে পরিশোধের সুবিধা সম্বলিত সিস্টেম (কাঠামো) স্থাপনের জন্য ভূমি মন্ত্রণালয়-এর সাথে পেমেন্ট গেটওয়ে চ্যানেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উপায়, নগদ ও বিকাশ এবং ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এ সময় ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, পিএএ ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি সংস্কার বোর্ড এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

ভূমি মন্ত্রণালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস এবং ইউসিবি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি, উপায়-এর ব্যবস্থাপনা পরিচালক সাইদুল এইচ খন্দকার, নগদ-এর প্রধান পরিচলন কর্মকর্তা আশিস চক্রবর্তী ও বিকাশ-এর মহাব্যবস্থাপক এস এম বেলাল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন অনলাইনে ভূমি উন্নয়ন কর, মিউটেশন ফি, খতিয়ান ফি সহ যাবতীয় ফি পরিশোধের ব্যবস্থা স্থাপনের উদ্দেশ্য হলো জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়া। হিউম্যান-টু-হিউম্যান টাচ যত কমবে, দুর্নীতি তত কমে আসবে – তিনি যোগ করেন।

‘মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বাস্তব’ উল্লেখ করে ভূমিমন্ত্রী এসময় আরও বলেন, আমরা ভূমি সেক্টরে এমনভাবে ‘সিস্টেমের’ টেকসই পরিবর্তন করছি যেন দুর্নীতি করার সুযোগই না থাকে। তিনি এ সময় দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা স্থাপনের লক্ষ্যে কাজ করে যাওয়া দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

সাইফুজ্জামান চৌধুরী ভূমিসেবা উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে আরও বলেন, গণমাধ্যম একইসাথে সরকারের উন্নয়ন সহযোগী ও ‘ওয়াচডগ’। গণমাধ্যমে দেশের, বিশেষত মাঠ পর্যায়ের ভূমি ব্যবস্থাপনার প্রকৃতচিত্র প্রতিফলিত হলে তা নীতি নির্ধারণী পর্যায়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করে বলে ভূমিমন্ত্রী মত প্রকাশ করেন। 

এসময় খতিয়ান প্রদানের জন্য সারা দেশে বিভিন্ন শপিং মল, স্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিয়স্ক বুথ স্থাপনের পরিকল্পনার কথা ভূমিমন্ত্রী জানান।

অনুষ্ঠানে ভূমি সচিব জানান অনলাইনে ভূমি উন্নয়ন কর ও ফি প্রদানের সুবিধা পাওয়ার জন্য ভূমি মালিকদের বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে। এ জন্য একজন নাগরিককে প্রথমেই এলডি ট্যাক্স সিস্টেমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অনলাইন পোর্টাল land.gov.bd অথবা www.ldtax.gov.bd-এ ঢুকে এনআইডি ও মোবাইল ফোন নম্বর এবং জন্মতারিখ এন্ট্রি করার মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়াও, কল সেন্টার নম্বর ৩৩৩ বা ১৬১২২- এ ফোন করে এনআইডি নম্বর, জন্মতারিখ এবং জমির তথ্য প্রদান করার করে কিংবা এনআইডি ব্যবহার করে যে কোন ইউনিয়ন ডিজিটাল সেন্টার-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান বলেন আজকের সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্যে দিতে প্রায় ৫ কোটি পরিবার সুবিধা পাবেন। সহযোগী আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ তাঁদের বক্তব্যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিনির্মাণে ভূমি মন্ত্রণালয়ের তৎপরতার ভূয়সী প্রশংসা করেন। সমঝোতা স্মারক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়, ইউসিবি, উপায়, নগদ ও বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি