বুধবার, জুন ২৪, ২০২৬
34.6 C
Dhaka

ফেসবুক পেজ থেকে পাওয়া যাবে ভূমিসেবা – ভূমি সচিব

ফেসবুক পেজ- www.facebook.com/land.gov.bd

টেকভিশন২৪ ডেস্ক: ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করে পরীক্ষামূলকভাবে ফেসবুক পেজের মাধ্যমেও ভূমি মন্ত্রণালয় ভূমিসেবা দেওয়ার সুবিধা চালু করা করেছে।

আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ এই কথা জানান।

ভূমিসচিব আরও জানান, ভূমি মন্ত্রণালয়ের নাগরিক সেবা নম্বর ১৬১২২-এ ফোন করে এখন যেসব সেবা পাওয়া যাচ্ছে সেই ধরণের সকল সেবাই –

‘ভূমিসেবা Land Service’ (https://www.facebook.com/land.gov.bd) ফেসবুক পেজ থেকে পাওয়া যাবে। তিনি আশাপ্রকাশ করেন এতে দেশের ক্রমবর্ধমান ইন্টারনেট ব্যবহারকারীরা উপকৃত হবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং ভূমিসেবা ডিজিটাইজেশন কার্যক্রম উন্নয়নে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ও আইসিটি সেবাদান প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।  

উল্লেখ্য, ভূমিসেবা গ্রহীতাগণ ফেসবুকের উপর্যুক্ত ফেসবুক পেজে গিয়ে তাঁদের সমস্যা, অভিযোগ কিংবা জিজ্ঞাস্যের ব্যাপারে পোস্ট করলে কিংবা মেসেঞ্জারের মাধ্যমে পেজে মেসেজ (বার্তা) পাঠালে ভূমি মন্ত্রণালয়ের নাগরিক সেবা কেন্দ্র তার উত্তর দিবে। 

প্রসঙ্গত, বর্তমানে ১৬১২২ (এবং বিদেশ থেকে এর লং-কোড ৮৮০ ৯৬১২-৩১৬১২২ এ) নম্বরে ফোন করে রাতদিন ২৪ ঘন্টার যেকোনো সময় পৃথিবীর যেকোনো স্থান থেকে বাংলাদেশের নাগরিক কিংবা ভূমির মালিক তাঁদের জমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছেন। ১৬১২২ নম্বরে ফোন করে এখন ভূমি উন্নয়ন কর দেওয়া যাচ্ছে, এবং করা যাচ্ছে নামজারির আবেদন। এছাড়া, ১৬১২২ নম্বরে ফোন দিয়ে এখন বাংলাদেশের যেকোনো স্থান থেকে বাসায় বসেই পাওয়া যাচ্ছে খতিয়ান (পর্চা) ও জমির ম্যাপ। ১৬১২২ নম্বরে ফোন করে আরও পাওয়া যাচ্ছে ভূমিসেবা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ। এমনকি দেশে বিদ্যমান ভূমি সংক্রান্ত আইন ও বিধিবিধান সম্পর্কেও দেশের নাগরিকরা এই নম্বরে ফোন দিয়ে জানতে পারছেন।

ভূমি মন্ত্রণালয়ের নিয়মিত দাপ্তরিক ভেরিফাইড ফেসবুক পেজ ‘ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ – Ministry of Land, Bangladesh’ (www.facebook.com/minland.gov.bd) হতে ফেসবুকে নিয়মিত তথ্য অবগত করার কার্যক্রম পরিচালনা করা হবে। তবে এই পেজ থেকে সরাসরি ভূমিসেবা দেওয়া হবেনা। এছাড়া ‘ভূমিসেবা Land Service’ নামক ফেসবুক গ্রুপেরও সদস্য হতে পারবেন যে কেউ। তবে আপাতত এই গ্রুপ থেকেও কোনো ভূমিসেবা দেওয়া হবেনা।

ফেসবুকে নাগরিকদের সরাসরি ভূমিসেবা দেওয়া হবে কেবল নতুনভাবে চালু করা ‘ভূমিসেবা Land Service’ (https://www.facebook.com/land.gov.bd) ফেসবুক পেজ থেকে। পরবর্তীতে এই ফেসবুক পেজটিও ভেরিফিকেশনের উদ্যোগ গ্রহণ করা হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে বাংলাদেশ দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল

টেকভিশন২৪ ডেস্ক: দেশের যুবসমাজকে রক্ষা করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা...

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে জোরদার করতে টেকনিক্যাল ওয়ার্কশপ...

আর্থিক অপরাধ প্রতিরোধে ডিস্ট্রিবিউটরদের সাথে বিকাশের ধারাবাহিক মতবিনিময় সভা

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইন জুয়া, হুন্ডি এবং মানি লন্ডারিংয়ের মতো...

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘সিএসই রিসার্চ ডে ২০২৬’ অনুষ্ঠিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি