শনিবার, জুলাই ১৮, ২০২৬
31.4 C
Dhaka

ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশের ‘ডানো পাওয়ার ব্র্যান্ডটক’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যান্ড এবং মার্কেটিং পেশাজীবীদের কমিউনিটি ‘ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশে’র আয়োজনে দ্বিতীয় ব্র্যান্ডটক অনুষ্ঠিত হয়েছে। চার দিনের এই আয়োজনের বিষয় ছিল ‘স্টোরিজ অব রিভাইভাল’। চারটি আলাদা আলাদা সেশনে অনুষ্ঠিত ব্র্যান্ডটক শুরু হয় ২০২০ সালের ২৬ ডিসেম্বর। শেষ হয় এ বছরের ১৬ জানুয়ারি। 
 
প্রতি শনিবার রাতে ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ ফেসবুক পেজ এবং গ্রুপে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
 
এই আয়োজনের  প্রধান প্রধান স্পন্সর ছিল ডানো পাওয়ার ব্রট টু ইউ বাই ওয়ালটন, এসিআই পিওর রাইস এবং অ্যাডফিনিক্স।
 
দেশ-বিদেশের উদ্যোক্তা, অ্যাকাডেমিয়া, প্রধান নির্বাহী, প্রধান বিপণন কর্মকর্তা, এজেন্সি প্রোফেশানালস, ডিজিটাল স্ট্র্যাটেজিস এবং ওভারসিজ ঘরানা থেকে ২৬ জন প্রথিতযশা আলোচক ব্র্যান্ড এবং মার্কেটিং এর ২৬টি বিষয় নিয়ে আলোচনা করেন। খন্ড খন্ড বিষয়ের উপর আলোচনায় তারা অংশ নিয়ে কোভিড ১৯ এর দুঃসময়ে টিকে থাকা, ঘুরে দাঁড়ানো এবং সামনে সফলভাবে অগ্রসর হওয়ার জন্য করণীয়  সম্পর্কে তথ্যভিত্তিক আলোচনা করেন। এসব আলোচনা মার্কেটার এবং উদ্যোক্তাদের জন্যে বিশেষভাবে উপকারে আসবে বলে আয়োজকরা মনে করছেন।
 
নেসলে বাংলাদেশের সেলস ডিরেক্টর সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন, ব্র্যান্ড-মার্কেটিং ক্যাটালিস্ট আফতাব মাহমুদ খুরশিদ, আরলা ফুড বাংলাদেশের হেড অব মার্কেটিং গালিব বিন মোহাম্মদ, বিপ্রোপার্টির হেড অব মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেসানস মেহজাবিন চৌধুরী, ফিল্ম মেকার অমিতাভ রেজা চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে প্রথম দিনের আয়োজন শেষ হয়।
 
দ্বিতীয় সেশন শুরু হয় সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরীর আলোচনা দিয়ে। এই পর্বে ম্যাটবাইকের সহ-প্রতিষ্ঠাতা কার্তিক সুব্রামানি, ডন ফেসিলেটেশান ও কন্সালটেন্সির চিফ ইন্সপেরিশনাল অফিসার ডন সামদানি,  প্রথম আলো ডিজিটালের হেড অব বিজনেস এবিএম জাবেদ সুলতান পিয়াস বক্তব্য দেন। এছাড়াও আলোচনায় অংশ নেন ‘এনোমিয়া’র ম্যানেজিং ডিরেক্টর আরাফুল ইসলাম চৌধুরী।
 
তৃতীয় দিনের সেশন শুরু হয় এসকেবি টেক ভেঞ্চারের প্রতিষ্ঠাতা ও মাইক্রোসফট বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ভুটান ও লাওসের সাবেক ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া বশির কবিরের আলোচনার মধ্য দিয়ে। 
 
 এই পর্বে আলোচক হিসেবে অংশ নেন এমএম ইস্পাহানী লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম দিদারুল হাসান, রকমারি ডটকম ও অন্যরকম গ্রুপের চেয়ারম্যান  মাহমুদুল হাসান সোহাগ, ফুডপান্ডার হেড অব মার্কেটিং মনিষা সাফিয়া তারেক, নেপাল ডিজিটাল অ্যাডভান্টেজের হেড অব অপারেশান শাহবাব সাব্বির, অ্যাডফিনিক্সের হেড অব অ্যাডটেক লুতফি চৌধুরী, মাইন্ড শেয়ার বাংলাদেশের নির্বাহী পরিচালক তাসনুভা চৌধুরী।
 
ব্র্যান্ডটকের শেষ সেশনে অংশ নেন দেশের আরো সাত জন প্রথিতযশা ও স্বনামধন্য বৃহৎ শিল্প উদ্যোক্তা, অ্যাকাডেমিক মায়েস্ত্রো, প্রধান নির্বাহী, প্রধান বিপণন কর্মকর্তা, ডিজিটাল স্ট্র্যাটেজিস।
 
মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট মার্কেটিং মেন্টর আশরাফ বিন তাজ, ওয়ালটন ব্র্যান্ড ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম, দেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবার আকিজে’র গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর শেখ বশির উদ্দিন, কর্পোরেট কোচ ও সিন্দাবাদ ডট কমের সিইও কামরুল হাসান, এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর, ‘নগদ’ এর সিএমও কিংশুক হক। 
 
শেষ বক্তা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর সহযোগী অধ্যাপক সাইফ নোমান খান আলোচনায় অংশ নেন।
 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি