বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

বিনামূল্যে শিক্ষাবিষয়ক ডিজিটাল কনটেন্ট

বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক চলমান করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে শিক্ষাবিষয়ক ডিজিটাল কনটেন্ট ব্যবহারের সুযোগ প্রদানের লক্ষ্যে শিক্ষাবিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম টিউটরসিঙ্ক-এর সাথে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে।

এই উদ্যোগের আওতায় বাংলালিংক গ্রাহকরা টিউটরসিঙ্ক-এর অনলাইন কোর্স, ওয়ান-টু-ওয়ান সেশন ভিডিও, নোট, বর্ষ ও অধ্যায় অনুযায়ী প্রশ্নপত্র, প্রশ্নপত্রের সমাধান ও লাইভ ক্লাস বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবে। সব শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক উভয় পাঠক্রমের উপর প্রস্তুতকৃত কনটেন্টের সংগ্রহ রয়েছে এই প্ল্যাটফর্মে।

ছাত্র-ছাত্রীরা https://www.mytutorsinc.com/ ভিজিট করে ই-মেইল ব্যবহার ও পাসওয়ার্ড তৈরি করে টিউটরসিঙ্ক-এ সাইন আপ করতে পারবে। এছাড়া গুগল অথবা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারে করেও এই ওয়েবসাইটে সাইন আপ করা যাবে। সব ব্যবহারকারী সম্পূর্ণ বিনামূল্যে এই সাইন আপ করতে পারবেন।

বাংলালিংক-এর ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন,“যেহেতু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে, সেহেতু এই মুহূর্তে  শিক্ষাবিষয়ক ডিজিটাল কনটেন্ট ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত উপকারী হতে পারে। তাদেরকে বিনামূল্যে মানসম্মত এই কনটেন্ট ব্যবহারের সুযোগ দিতে আমরা টিউটরসিঙ্ক-এর সাথে এই উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করছি, আমাদের এই উদ্যোগ ছাত্র-ছাত্রীদেরকে ঘরে বসেই তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সাহায্য করবে।”

টিউটরসিঙ্ক লিমিটেড-এর চেয়ারম্যান সৈয়দ নূর আলম বলেন,“ছাত্র-ছাত্রীদের বিশেষ এই সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলালিংক-এর সাথে উদ্যোগটি গ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই প্ল্যাটফর্মে তারা বিভিন্ন উৎস, বই এবং পাঠ্যসূচির শিক্ষা উপকরণ পাবে। মানসম্মত এই উপকরণগুলি এই পরিস্থিতিতে তাদের চাহিদা পূরণ করতে পারে।”

চলমান করোনা পরিস্থিতিতে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে বাংলালিংক আরও বেশ কিছু সংখ্যক উদ্যোগ গ্রহণ করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি