সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
22 C
Dhaka

বিকাশ বিজিএমইএ স্বাস্থ্য তহবিলে ১০ লাখ টাকা অনুদান দিলো 

টেকভিশন২৪ ডেস্ক: গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বিজিএমইএ’র উদ্যোগে গঠিত তহবিলে ১০ লাখ টাকা অনুদান দিলো দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

আজ (রবিবার) তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র গুলশান কার্যালয়ে সংগঠনের সভাপতি ফারুক হাসানের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম এবং বিকাশের পে-রোল বিজনেস বিভাগের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট এটিএম মাহবুব আলম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে সামগ্রিক স্বাস্থ্য উন্নয়নে বিজিএমইএ’র উদ্যোগে এই অনুদানের মাধ্যমে অংশগ্রহণ করলো বিকাশ।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ডিজিটাল স্যালারি ডিজবার্সমেন্ট সেবার মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের বেতন বিতরণে ভূমিকা রাখছে বিকাশ। সাম্প্রতিক করোনা মহামারীর মধ্যে স্বল্পতম সময়ে শ্রমিকদের অ্যাকাউন্ট খুলে দিয়ে সরকারি প্রণোদনায় বেতন-ভাতা বিতরণেও অগ্রনী ভূমিকা পালন করেছে বিকাশ। এর পাশাপাশি এমএফএস সেবার ব্যবহারে শ্রমিকদের প্রশিক্ষণ, শ্রমঘন এলাকায় শ্রমিকদের জন্য বিশেষ গ্রাহক সেবা নিশ্চিত করাসহ তাদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিকাশ।

বর্তমানে প্রায় সাড়ে সাত লাখ গার্মেন্টস শ্রমিক বিকাশের মাধ্যমে বেতন পাচ্ছেন। বিকাশে পাওয়া বেতনের টাকা সহজে বাড়িতে প্রিয়জনকে পাঠানো, মোবাইল রিচার্জ করা, পণ্য কিনে পেমেন্ট করা, বিদ্যুৎ বিল পরিশোধ করাসহ নানান কাজে ব্যবহার করছেন শ্রমিকরা।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি