সোমবার, জুন ৮, ২০২৬
27.7 C
Dhaka

বাজারে নতুন বাজেট স্মার্টফোন ‘মটো ই৭ প্লাস’

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর, অ্যামেজিং নাইট ভিশন ফিচারসহ ৪৮ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৬.ইঞ্চির ম্যাক্স ভিশন এইচডি প্লাস ডিসপ্লে!

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি ক্রেতাদের প্রয়োজনের কথা মাথায় রেখে পরবর্তী প্রজন্মের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘ই’ সিরিজের বাজেট স্মার্টফোন ‘মটো ই৭ প্লাস’ বাজারে আনলো মটোরোলা। সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে ক্রেতাদের নিকটবর্তী খুচরা বিক্রয় কেন্দ্র এবং ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজে একযোগে ফোনটি বিক্রি শুরু হয়েছে। দেশের বাজারে ফোনটি শুধু মিষ্টি ব্লু রংয়ে পাওয়া যাচ্ছে।  ফোনটির দাম ১৪ হাজার ৯৯৯ টাকা।

পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি ও অন্যান্য ফিচারের দিক থেকে এই মডেলের ফোনটি বেশ শক্তিশালী।  একই ফোনে উন্নতমানের সব ফিচার থাকায় ফোনটির ব্যবহারকারীদের ভালো অভিজ্ঞতা দেবে।  ফোনটিতে সুপার রেসপনসিভ ও আধুনিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীদের স্লো বা ধীরগতির হতে দেবে না। অ্যামেজিং নাইট ভিশন ফিচারসহ কোয়াড ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল, দুই দিনের ব্যাকআপ নিশ্চয়তার জন্য ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ফার্স্ট চাজিং সুবিধা এবং ৬.৫ ইঞ্চির ম্যাক্স ভিশন এইচডি প্লাস​ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোনটিতে।

ফোনটি চলবে আপডেট অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে।  এতে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি বিল্ট-ইন-স্টোরেজ ব্যবহার করা হয়েছে।  তবে ক্রেতারা ফোনটির স্টোরেজ হিসেবে ৫১২ জিবি মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন।

এছাড়া ফোনটিতে ফেস শনাক্তকরণ ও ফিঙ্গারপ্রিন্ট রিডার ব্যবহার করা হয়েছে, যা ব্যবহার করে ‍মুহূর্তের মধ্যে ফোন আনলক করা যাবে।  এটাতে কোনও পাসওয়ার্ডের ঝামেলা থাকবে না।  ফোনের পেছনে লোগোর মধ্যেই ফিঙ্গারপ্রিন্টের সেন্সর ব্যবহার করা হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি