সোমবার, জুন ১৫, ২০২৬
32.2 C
Dhaka

বাজারে এলো কিউডি AC1200 সিরিজের নতুন রাউটার

টেকভিশন২৪ ডেস্ক : বাজারে এলো কিউডি এর AC1200 সিরিজের নতুন রাউটার WR13000E, যেটাকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে আপনার বাসা বাড়িতে কিংবা ছোটো অফিসে ১০০০ মেগাবাইট পর্যন্ত ইন্টারনেট সংযোগ সহ দরকারী ওয়াই-ফাই নেটওয়ার্ককে সুষ্টভাবে পরিচালনা করার জন্য।

কিঊডি এর – WR1300E এই রাউটার টি আসে AC1200 সিরিজের ওয়াই-ফাই এর ক্ষমতার সাথে। এটি ডুইয়েল ব্যান্ড সাপোর্টেড রাউটার হওয়ায় এটি ৫ গেগাহারটজ-এ সর্বোচ্চ ৮৬৭ মেগাবাইট এবং ২.৪ গেগাহারটজ-এ সর্বোচ্চ -এ ৩০০ মেগাবাইট পর্যন্ত দ্রুত ওয়াই-ফাই গতি সরবরাহ করে, যেটা এই রাউটারটিকে অনলাইন গেমিং, এইচ-ডি বা ফোর-কে রেজোলিউশনে ভিডিও স্ট্রিমিং এবং ব্রাউজিং এর মতো কার্যক্রমের জন্য আদর্শ করে তোলে।

রাউটারটির ভালোমানের ওয়াই-ফাই এর ক্ষমতা ছাড়াও এই রাউটারটিতে উপস্থিত রয়েছে তিনটি গিগাবিট পোর্ট, যেটা ব্যাবহারকারীদের তারের মাধ্যমে সংযুক্ত ডিভাইস সমূহে গিগাবিট স্পীড প্রদান করতে সক্ষম করে। এছাড়াও প্রচুর পরিমাণে ডেটা কার্যকরভাবে পরিচালনা করার জন্য রাউটির ভেতর উপস্থিত রয়েছে ডুয়েল কোর প্রসেসর, ৮ এমবি ফ্ল্যাশ এবং 128 এমবি র‍্যাম।

এছাড়াও রাউটারটির এ্যডভান্স ফিচার হিসাবে এটিতে প্রদান করা হয়েছে PPTP/L2TP ভিপিএন সার্ভার এবং ক্লাইন্ট ফিচার, যেগুলো WR1300E এই রাউটারটিকে দূরবর্তী নেটওয়ার্কগুলির মধ্য ভার্চুয়ালি নিরাপদ সংযোগ স্থাপনের সুযোগ দিয়ে থাকে।

কিউডি এর প্রতিটি রাউটারে রয়েছে এর সাথে সংযুক্ত নির্বাচিত ক্লায়েন্টদের অনলাইন সময়কাল পরিচালনার ক্ষমতা। রাউটারটির এই বৈশিষ্ট্যটি অভিভাবকদের জন্য সুবিধাজনক যারা ঘুমের সময় তাদের সন্তানদের ইন্টারনেট অ্যাক্সেস সীমিত করতে চান। এছাড়াও কিউডির এই রাউটারটিতে রয়েছে স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক স্ট্যাটাস প্যানেল, যেটি থ্রুপুট গ্রাফ এবং সংযুক্ত ক্লায়েন্ট প্রদর্শন করে। এছাড়াও রয়েছে রিয়েল-টাইম মনিটরিং প্রদান করার ক্ষমতা এবং দ্রুত নেটওয়ার্ক সমস্যা সমাধানের সক্ষমতা।

রাউটারটির বাহ্যিক ডিজাইন কিংবা এটির গায়ের রঙের ব্যাপারে বলতে গেলে ,এই রাউটার টি সাদা-ক্রিমের রঙে কোটিং করা। এবং হিট রিলিসিং সিস্টেম এর জন্য পর্যাপ্ত পরিমানে ব্রিদিং ডেন্ট প্যাটার্ন ডিজাইন দেওয়া আছে রাউটার টিতে।

এখানে WR1300E রাউটার টির কিছু উল্লেখযোগ্য স্পেসিফিকেশন বা ফিচার উল্লেখ করা হলো –

১. AC1200 এর ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই ফিচার

  • 5 GHz এ 867 Mbps পর্যন্ত
  • 4 GHz এ 300 Mbps পর্যন্ত

২. ৮ মেগাবাইটের ফ্ল্যাশ এবং ১২৮ মেগাবাইটের র‍্যাম

৩. ৩টি গিগাবিট ইথ্যারনেট পোর্ট

৪. ৪ টি ৫ ডিবিয়াই হাই গেইন এ্যন্টিনা

৫. ভিপিএন সার্ভার এবং ক্লাইন্ট

৬. 4-IN-1 মোডঃ Router/Access Point/Repeater/WISP

যারা সাশ্রয়ী মূল্যে খুবি ভালো মানের নির্ভরযোগ্য একটি রাউটার খুঁজছেন তারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন CUDY AC1200 এর WR1300E গিগাবিট ওয়াই-ফাই রাউটার।

পুরো দেশজুড়ে কিউডি ব্রান্ডের সকল পন্য সহ এই রাউটারটির একমাত্র পরিবেশক হলো গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেড। তো আর দেরী কিসের? সাশ্রয়ী মূল্যে এই রাউটার টি পেতে এক্ষুণী ভিজিট করুন গ্লোবাল ব্রান্ড এর অফিসিয়াল ওয়েব সাইট  কিংবা চলে যান আপনার নিকতস্থ যেকোনো অথরাইজড ডিলার হাউজে। এবং উপভোগ করুন দেশের সব থেকে ভালো নেটওয়ার্কিং ব্রান্ড কিউডি এর অসাধারন এই রাউটারটি।

এই সপ্তাহের জনপ্রিয়

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি