বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

বাচ্চাদের তৈরী মডেল রকেট উড়লো আকাশে

টেকভিশন২৪ ডেস্ক:  শিশু-কিশোরদের মাঝে বিজ্ঞান চর্চাকে আরোও বেশি বাড়িয়ে তুলতে এবং বিজ্ঞানের বিভিন্ন মজার প্রজেক্টের মাধ্যমে বিজ্ঞান এবং প্রযুক্তির বিকাশে শিশু-কিশোরদেরকে আরোও বেশি উৎসাহিত করার জন্যে বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং স্পেস ইনোভেশন ক্যাম্প ৩য় বারের মতো আয়োজন করেছে “রকেট মেকিং ওয়ার্কশপ” যেখানে বাচ্চারা নিজেরাই মডেল রকেট তৈরি করছে এবং তাদের তৈরিকৃত রকেট উৎক্ষেপন এর মাধ্যমে তারা রকেটের বিভিন্ন পার্টস সম্বন্ধে জেনেছে, রকেট এর অতিত ইতিহাস, রকেট কিভাবে কাজ করে, সেই সাথে ম্যাথম্যাটিক্যাল বিভিন্ন ক্যালকুলেশনগুলো কিভাবে করার মাধ্যমে একটা রকেট আকাশে উড়তে পারে সেই বিষয়ে তাদের ধারনা দেয়া হয়েছে।

১৮ মার্চ, ২০২৩ সকাল ১১ টা থেকে রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিতব্য এই ওয়ার্কশপটিতে সারা বাংলাদেশ থেকে ৪ থেকে ১৪ বছর বয়সি প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। আয়োজনটিতে বাচ্চারা বিভিন্ন গ্রুপ এ বিভক্ত হয়ে ৩ ধরনের মডেল রকেট, ওয়াটার রকেট এবং ভেহিক্যাল রকেট তারা তৈরি করে।

আয়োজনটিতে সহ আয়োজক হিসেবে ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর মহাপরিচালক জনাব মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন_ “এই ওয়ার্কশপটির মাধ্যমে বাচ্চাদের মনের মধ্যে একটি বিজ্ঞানের বীজ বপন করা হলো, এদের মধ্যে থেকেই আমরা আমাদের ভবিষৎ বিজ্ঞানীকে দেখতে পাবো এবং বাংলাদেশ ইনোভেশন ফোরামের এই আয়োজন আমাকে অভিভুত করেছে আমরা সামনের দিনগুলোতে একসাথে আরোও বড় পরিষরে একসাথে কাজ করবো”

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর পরিচালক (যুগ্মসচিব) এ. কে. এম. লুৎফুর রহমান সিদ্দীক এবং উদয়ন উচ্চ মাধমিক বিদ্যালয় এর প্রিন্সিপাল জহুরা বেগম।

এই প্রসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে স্পেস ইনোভেশন ক্যাম্প এর ক্রু চিফ আরিফুল হাসান অপু বলেন, ‘বাচ্চাদের মাঝে খেলার ছলে মহাকাশ বিজ্ঞানকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই ধরনের প্রোগ্রাম আমরা সারা বছর করে থাকি তারই ধারাবাহিকতায় আমাদের এই ওয়ার্কশপ, তবে আগামীতে এই সায়েন্স, টেকনলোজী, ইঞ্জিনিয়ারিং, ম্যাথম্যাটিকস, কম্পিউটিং এবং অন্যন্য বিষয়ে তাদেরকে সিলেবাস ভিত্তিক এডুকেশন সিস্টেমে আনার জন্য খুব দ্রুতই আমরা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি স্পেস অলিম্পিয়াড বাংলাদেশ যেটার প্রি-রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে এবং যে কেউ চাইলেই spaceolympiadbd.com থেকে রেজিস্ট্রেশন করে রাখতে পারে।

আয়োজনটিতে সহযোগিতায় ছিল হুইসেল এবং পিক্সেল নেট টেকনলোজিস্ট। ইভেন্ট পার্টনার ইভেন্ট ফ্লুয়েন্ট এবং ই-টিকেটিং পার্টনার ই-সফট।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি