শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
29 C
Dhaka

এসডিজি হ্যাকাথন ৩.০-এর নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক তৃতীয়বারের মতো ‘এসডিজি হ্যাকাথন – কোড ফর এ কজ’-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। বাংলালিংক এর অ্যাপ স্টোর অ্যাপলিংক (https://applink.com.bd/)-এর সাথে সম্মিলিতভাবে আয়োজিত হচ্ছে এই ২৪ ঘন্টা ব্যাপী হ্যাকাথন। এসডিজি, কর্পোরেট, বিনোদন ও গেমিং-এর মতো বিষয়ে ডিজিটাল সমাধান প্রদান করতে কোডার, ডিজাইনার, অ্যাপ ডেভেলপার ও সমস্যা সমাধানে আগ্রহীদেরকে এই হ্যাকাথনে আমন্ত্রন জানানো হচ্ছে। এতে বিজয়ী দল অ্যাপলিংক-এ নিজেদের অ্যাপ উন্মুক্ত করার সুযোগ পাবে ।     

হ্যাকাথনে অংশগ্রহণ করতে আগ্রহী প্রার্থীদের https://sdghackathon.banglalink.net/  ভিজিট করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ দিন ১৫ জুলাই ২০২২।

রেজিস্ট্রেশন করা দলগুলোর মধ্যে থেকে থেকে ১৫টি দলকে অভিজ্ঞ মেন্টররা নির্বাচিত করবেন। এই দলগুলিকে নিয়ে শুরু হবে ২৪ ঘন্টাব্যাপী হ্যাকাথন। অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি অ্যাপলিংক-এর জন্য অভিনব ডিজিটাল সমাধান বের করবে প্রতিযোগীরা। অ্যাপলিংক সম্পর্কে জানতে ভিজিট করতে হবে অ্যাপলিংক-এর ডেভেলপার পোর্টাল (https://dev.applink.com.bd/)।

২৪ ঘন্টার এই হ্যাকাথনে প্রোটোটাইপ বা প্রাথমিক সমাধান প্রদর্শনের ভিত্তিতে তিনটি দলকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ী তিন দল পুরস্কার হিসেবে বাংলালিংক-এর সাথে অংশীদারীত্বের ভিত্তিতে অ্যাপলিংক-এ নিজেদের অ্যাপকে উন্মুক্ত করে উপার্জনের সুযোগ রয়েছে। এছাড়াও তাদের জন্য থাকছে প্রযুক্তি বিশেষজ্ঞদের সাথে নেটওয়ার্কিংয়ের সুযোগ ও অন্যান্য উপহার।

বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স বলেন, “একটি অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংক নিজস্ব অ্যাপ স্টোর ‘অ্যাপলিংক’ চালু করেছে স্থানীয় ডেভেলপারদের সহযোগিতা করার জন্য। মোবাইল অ্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন উদ্ভাবনী সমাধান পেতে পারি। এই প্রক্রিয়ার অংশ হতে চায় অ্যাপলিংক। আমরা আশা করি, এসডিজি হ্যাকাথনের তৃতীয় আয়োজনে দেশের প্রতিভাবান তরুণরা আমাদের দ্রুত গতির ফোরজি ইন্টারনেট ও বিভিন্ন টেকনিক্যাল টুলের সহায়তায় নতুন পরিকল্পনা নিয়ে হাজির হবে।”   

তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশের প্রযুক্তি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা জন্য বাংলালিংক মেধাবী তরুণদেরকে সহযোগিতা করে যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি