বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
28 C
Dhaka

বাংলাদেশের কৃষিখাতকে এগিয়ে নেই সেইফ : কৃষিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: কৃষিকাজে পুরুষদের পাশাপাশি নারীদের অংশগ্রহণ ও নিরাপদ কৃষিজাত পণ্য উৎপাদনে স্মার্ট এগ্রিকালচার অর ফার্মার্স অ্যান্ড এন্টারপ্রেনিউর (SAFE) এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, বাংলাদেশের কৃষিখাতকে আরোও সামনে এগিয়ে নেয়ার জন্য এটা খুবই ভালো একটা উদ্যোগ। তাই কৃষি মন্ত্রণালয় SAFE এর পাশে আছে, এটার সাথে কাজ করবে। আমরা চাই, সবাই এগিয়ে আসুক। SAFE এর জন্য অনেক অনেক শুভ কামনা।

গত বুধবার রাতে কৃষি খাতে আগ্রহী ব্যক্তিদের সাপোর্ট এবং সক্ষমতা উন্নয়নের প্ল্যাটফর্ম SAFE লোগো উন্মোচন অনুষ্ঠানে এমন আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

এসময় SAFE প্রতিষ্ঠাতা আরিফা জেসমিন কনিকা এবং সহ-প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশাসহ টিম এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্যোগটির প্রতিষ্ঠাতা আরিফা জেসমিন কনিকা বলেন-
নিরাপদ কৃষিখাত কে আরো কিভাবে স্টেবল করা যায়,কিভাবে আগানো যায় এবং বাংলাদেশের মানুষকে আরো কিভাবে কৃষিটাকে ফোকাস করে উদ্ভুদ্ধ করা যায় সেটা নিয়ে কাজ করবে SAFE.

সহ-প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা বলেন বাংলাদেশের যুব এবং নারীদেরকে কৃষিখাতে আরো স্বয়ংক্রিয়ভাবে আনার জন্য আমরা SAFE থেকে কাজ করবো এবং এটা নিয়ে তাদের বিভিন্ন রকম সাপোর্ট দিয়ে পাশে থেকে সামনে এগিয়ে নিয়ে যাব।

জানা যায়, প্রতিষ্ঠানটি “কৃষি/ফার্মিং আইডিয়া” নিয়ে বড়ভাবে কাজ করবে।বাংলাদেশ এখন আইটি/আইটিইএস সেক্টরে তার সক্ষমতা বিকাশ ও প্রসারিত করছে, কিন্তু বাংলাদেশ মূলত একটি কৃষিপ্রধান দেশ। তাই প্রযুক্তিতে অগ্রগতির পাশাপাশি, স্মার্ট ফার্মিং ও আমাদের আবাদি জমির উপযুক্ত ব্যবহারই আমাদের বিশাল জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে এবং বাংলাদেশের অর্থনীতিকেও এগিয়ে নিতে সক্ষম।

যারা কৃষি খাতে কাজ করতে চায় এবং কৃষি উদ্যোক্তা হতে চায়, SAFE (Smart Agriculture for Farmers and Entrepreneurs) তাদের জন্য স্মার্ট ফার্মিং বা কৃষির (সবজি চাষ, গবাদিপশু পালন, পোলট্রি ফার্মিং এবং অর্গানিক ফার্মিং) নতুন আইডিয়া নিয়ে আসবে এবং শেয়ার করবে।

স্মার্ট ফার্মিং/কৃষি এটার আরেকটি বড় কাজের জায়গা।বাংলাদেশের জনসংখ্যার তুলনায় আমাদের কৃষি জমির অনুপাত খুবই কম। তাই, ট্র্যাডিশনাল কৃষি আমাদের মোট জনসংখ্যার খাদ্য চাহিদা সঠিকভাবে মেটাতে পারে না।

নতুন কৃষি প্রযুক্তি এবং বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে স্মার্ট ফার্মিং ও সম্মিলিত ফার্মিং-এর নতুন কৌশলগুলো SAFE (Smart Agriculture for Farmers and Entrepreneurs) কৃষি উদ্যোক্তাদের জন্য নিয়ে আসবে। যার ফলে আমরা কম সম্পদ ব্যবহার করে বেশি উৎপাদন করতে পারবো এবং আর্থিকভাবে লাভবান হতে পারবো।

সেইফ কৃষি উদ্যোক্তা তৈরি এবং সাপোর্ট করবে। কৃষি এবং উদ্যোক্তা, দুটি বিষয়ই বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটের সাথে সম্পৃক্ত এবং প্রভাববিস্তারকারী। একজন উদ্যোক্তা সহজেই আর্থিকভাবে স্বাবলম্বি হতে পারেন এবং অন্যদের জন্য সুযোগ ও সম্ভাবনা সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন। তাছাড়া, কৃষি আমাদের আর্থ-সামাজিক চক্রের প্রধান স্তম্ভ।

কৃষি উদ্যোক্তা কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, দেশের খাদ্য চাহিদা মেটাতে পারে এবং একজন ব্যক্তি ও সম্প্রদায়ের আর্থিক সক্ষমতাও তৈরি করতে পারে।

প্রশিক্ষণ ও কর্মশালার কাজও করবেন তারা। যেকোন আইডিয়া বাস্তবায়ন করতে ও সফল হতে নির্দিষ্ট বিষয়ের উপর প্রশিক্ষণ ও দক্ষতা অত্যাবশ্যক। সফলতার ক্ষেত্রে দক্ষতা ও প্রশিক্ষণের কোন বিকল্প নেই।

দেশ-বিদেশের বিশেষজ্ঞদের কাছ থেকে নতুন দক্ষতা, পদ্ধতি ও কৌশল সম্পর্কে আপডেটেড রাখতে SAFE (Smart Agriculture for Farmers and Entrepreneurs) স্মার্ট কৃষক ও উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি এবং সেমিনারের আয়োজন করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি