মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
32 C
Dhaka

বাংলাদেশে শুরু হচ্ছে ফ্লায়িং ল্যাবের কার্যক্রম

টেকভিশন২৪ ডেস্ক: চতুর্থ শিল্পবিপ্লবকে আরও বেগবান করতে সারাবিশ্বেই বাড়ছে অটোমেশন ও প্রযুক্তির ব্যবহার। তারই ধারাবাহিকতায় মানব সেবায় ড্রোন ও রোবটিক্সের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে বিশ্বে কাজ করছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান উইরোবটিক্স।

উইরোবোটিক্স ড্রোন ও উড়ন্ত রোবটের বিভিন্ন ব্যবহার জনপ্রিয় করার জন্য বিশ্বের ৩০টির অধিক দেশে গড়ে তুলেছে ফ্লায়িং ল্যাব। বিভিন্ন দেশে এই ফ্লায়িং ল্যাব ড্রোন ও রোবটিক্সে হাতেকলমে প্রশিক্ষণ, স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধান এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এর লক্ষ্যমাত্রা অর্জনে ড্রোনের ব্যবহার এবং এ বিষয়ে গবেষণা সহ বিভিন্ন বিষয়ে কাজ করছে।

সম্প্রতি বাংলাদেশ ফ্লাইং ল্যাব প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয় উইরোবটিক্স এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর মধ্যে।

চুক্তিপত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন উইরোবটিক্স এর এক্সিকিউটিভ ডিরেক্টর এবং কো-ফাউন্ডার ড.প্যাট্রিক মায়ার (Dr.Patrick Meier) এবং বিডিওএসএন এর সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.লাফিফা জামাল।

জানুয়ারি ২০২১ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ফ্লায়িং ল্যাবের কার্যক্রম। ইতোমধ্যে বাংলাদেশ ফ্লায়িং ল্যাবের সাথে যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ,আইইইই রোবটিক্স এন্ড অটোমেশন সোসাইটি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার এবং কম্পিউটার সার্ভিসেস লিমিটেড।

বাংলাদেশ ফ্লায়িং ল্যাবে ড্রোন ও রোবটিক্স নিয়ে আগ্রহী স্বেচ্ছাসেবকদের যুক্ত হবার সুযোগ থাকছে।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী বা অন্য যে কেউ স্বেচ্ছাসেবক হবার জন্য আবেদন করতে পারবেন এই লিংক থেকে https://forms.gle/LTRnW4giHZz4q7FPA

আরো জানতে www.flyinglabs.org/bangladesh

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি