মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
26 C
Dhaka

বাংলাদেশে প্রথম থ্রিডি ভার্চূয়াল প্ল্যাটফর্ম ‘ভার্চূয়াল গেট’ উদ্বোধন

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান ড্যাফোডিল ফ্যামিলির উদ্যোগে বাংলাদেশে প্রথম ‘ভার্চূয়াল গেট’ নামে একটি অত্যাধুনিক থ্রিডি ভার্চুয়াল প্ল্যাটফর্ম উদ্বোধন হয়েছে।

প্ল্যাটফর্মটি যৌথভাবে তৈরি করেছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড এবং স্পাইরাল ওয়ার্ল্ড মালয়েশিয়া। আর কারিগরি সহায়তা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া এন্ড ক্রিয়েটিভ টেকনোলজি ডিপার্টমেন্ট। প্ল্যাটফর্মটিতে একাধারে সেমিনার কক্ষ, এক্সিবিশন এরিয়া, প্ল্যানারি সেশন, প্ল্যানারি এরিয়া, নেটওয়ার্কিং এরিয়া, এডুকেশন ফেয়ার এবং বিভিন্ন ধরণের স্টলের ফিচার রয়েছে। এছাড়াও ভার্চুয়ালি তথ্য দিতে চায় এ ধরণের যেকোনো প্রতিষ্ঠান এ প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবে।

আজ রোববার (৩০ মে) এক ’মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের মাধ্যমে ‘ভার্চূয়াল গেট’ প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং স্পাইরাল ওয়ার্ল্ড মালয়েশিয়ার বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ নূরুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্পাইরাল ওয়ার্ল্ড মালয়েশিয়ার চিফ টেকনিক্যাল অফিসার ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া এন্ড ক্রিয়েটিভ টেকনোলজি ডিপার্টমেন্টের প্রধান ড. শেখ মুহাম্মদ আল্লাইয়ার, প্রকল্প পরিচালক মোঃ সালাহ উদ্দিন এবং ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের ডিজিএম জাফর আহমেদ পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নূরুজ্জামান বলেন, বাংলাদেশে স্পাইরাল ওয়ার্ল্ড মালয়েশিয়ার সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড। ‘ভার্চূয়াল গেট’ একটি ভার্চুয়াল ইভেন্ট প্ল্যাটফর্ম এবং ইতিমধ্যে এই ইভেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের দুটো ইভেন্ট অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করেছে। একটি হচ্ছে এডুগেট নামের একটি এডমিশন ফেয়ার এবং অপরটি জাতীয় গ্রোগ্রাম ‘ডিজিটাল ভিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো (ডিডিআইএক্সপো-২০২১) যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সহ সরকারের বেশ কেেয়কজন দায়িত্বশীল মন্ত্রী, দেশ-বিদেশের অসংখ্য গণমান্য ব্যক্তিবর্গ অংশ নিয়েছেন। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, ‘ভার্চূয়াল গেট’ প্ল্যাটফর্মটি শুধু জাতীয় চাহিদাই নয়, বৈশ্বিক চাহিদাও পূরণ করতে সক্ষম হবে।

সভাপতির বক্তব্যে ড. শেখ মুহাম্মদ আল্লাইয়ার বলেন, সরাসরি কোনো ইভেন্টে গিয়ে আমরা যেভাবে বিভিন্ন স্টল পরিদর্শন করি, বিভিন্ন তথ্য সংগ্রহ করি, এই ভার্চুয়াল প্ল্যাটফর্মেও সেই একই ব্যবস্থা রয়েছে। যেকোনো দর্শনার্থী সরাসরি স্টল পরির্শনের অনুভূতি পাবেন। ইতিপূর্বে এই প্ল্যাটফর্মের মাধ্যমে দুটি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সেখানে ইভেন্টগুলোতে এক লাখের অধিক দর্শনার্থী ছিল।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

চালু হয়েছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশের টেলিযোগাযোগ খাতে নতুন দিগন্তের উন্মোচন ঘটিয়ে...

ব্র্যাক ইউনিভার্সিটি ও এফআইসিএসি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালস...

এবারের নির্বাচনে তথ্যপ্রযুক্তি খাতে বিএনপির সাত দফা

টেকভিশন২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তথ্যপ্রযুক্তি...

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি