বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
34.1 C
Dhaka

‘বাংলাদেশে উদীয়মান গেমিং ইন্ডাস্ট্রি’ বিষয়ক সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গেমিং ইন্ডাস্ট্রির বিকাশ ও সম্ভাবনার ওপর আলোকপাত করার লক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) ‘রাইজিং গেমিং ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে আইটি কোম্পানি রাইজআপ ল্যাবস।

সোমবার (১২ জুন ২০২৩) এআইইউবি কম্পিউটার ক্লাবের (এসিসি) সাথে যৌথ উদৌগে এআইইউবি ক্যাম্পাসে এ সেমিনারের আয়োজন করে প্রতিষ্ঠানটি। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর গেমস, এক্সআর এবং এনএফটি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও জনাব এরশাদুল হক।

এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাইজআপ ল্যাবসের হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট মোঃ রফিকুজ্জামান, প্রোডাক্ট ম্যানেজার জামিল মাহমুদ, সিনিয়র এসকিউএ ইঞ্জিনিয়ার জনাব ওয়াসিফ জামান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার (নোড.জেএস) জনাব এস.এম. রায়হান গফুর, এবং সহযোগী অধ্যাপক ও এআইইউবি-এর স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের বিশেষ সহকারী অভিজিৎ ভৌমিক।

সেমিনারের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন রাইজআপ ল্যাবসের হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট মোঃ রফিকুজ্জামান। তিনি বাংলাদেশের গেমিং শিল্পের তাৎপর্যপূর্ণ প্রবৃদ্ধির কথা তুলে ধরেন। এসময় বৈশ্বিক গেমিং মার্কেটে নেতৃস্থানীয় গেম ডেভেলপার হওয়ার সম্ভাবনা বাড়াতে তরুণদের উপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে বেশ কয়েকটি প্যানেল আলোচনা এবং উপস্থাপনায় অংশ নেন রাইজআপ ল্যাবসের গেমিং বিশেষজ্ঞরা। এসময় তারা গ্লোবাল গেমিং ইন্ডাস্ট্রি, গেমিং ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের অবস্থান, গেমিং ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা, বাজারের আকার এবং আয়, শিল্পের পরিধি, গেম বা গেমিং প্ল্যাটফর্মের পণ্য ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে এআইইউবি শিক্ষার্থীদের ধারণা দেন।

সেমিনারে প্রধান অতিথি, বেসিসের গেমস, এক্সআর এবং এনএফটি বিষয়ক স্ট্যান্ডিং কমিটি’র চেয়ারম্যান জনাব এরশাদুল হক বলেন, “দেশের প্রতিভাবান তরুণদের অব্যাহতভাবে সমর্থন ও সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে সরকার। আগামীতেও বৈশ্বিক গেমিং বাজারে উল্লেখযোগ্য অগ্রগতি আনতে সব রকমের সুবিধা দিতে বাংলাদেশ প্রস্তুত। তাই, শিক্ষার্থীদেরকে গেমিং ইন্ডাস্ট্রিতে প্রফেশনাল হতে এবং এতে যোগ দেয়ার জন্য তাদের দক্ষতা বিকাশ করতে হবে।

বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা এবং সাফল্যের গল্পও শিক্ষার্থীদের সাথে বিনিময় করেন। এসময় তারা গেমিং শিল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। সেমিনারের অন্যতম প্রধান আকর্ষণ ছিল রাইজআপ ল্যাবসের তৈরি মিনা গেম, ট্যাপ ট্যাপ এন্টস, রুফটপ ফ্রেনজি, জিতো.অনলাইনসহ বিভিন্ন গেমের প্রদর্শনী। প্রদর্শনীটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উত্তেজনার পাশাপাশি গেমিং ইন্ডাস্ট্রিতে দেশের প্রতিভা এবং সৃজনশীলতাসমূহকেও তুলে ধরে।

রাইজআপ ল্যাবস, একটি নেক্সট-জেনারেশন গ্লোবাল আইটি পরিষেবা এবং প্রযুক্তি সমাধান প্রদানকারী কোম্পানী। এটি বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের ডিজিটাল রূপান্তর করতে সাহায্য করে। এছাড়া প্রযুক্তি উদ্ভাবন, বুদ্ধিমত্তা, টেকসই সমাধানসহ নানা পরিষেবা প্রদানের মাধ্যমে রাইজআপ ল্যাবস বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানকে সহায়তা করে থাকে।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি