বুধবার, জুলাই ৮, ২০২৬
26.3 C
Dhaka

ডিজিটাল অর্থনীতি ও তথ্যপ্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল অর্থনীতি, তথ্যপ্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে বিনিয়োগ ও পর্যটন খাতের বিকাশে বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকার ভবিষ্যতে একসাথে আরো নিবিড়ভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এমপি। ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরামের চেয়ারম্যান ড. সৈয়দ হামিদ আলবার এবং বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাসিম-এর সাথে বুধবার রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে এক সৌজন্য সাক্ষাতে এই আশাবাদ ব্যক্ত করেন আইসিটি প্রতিমন্ত্রী।

উদ্ভাবন ও অভিজ্ঞতা বিনিময়ে আগামী দিনে ভ্রাতৃপ্রতীম দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল অর্থনীতির উন্নয়নে এবং স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১ অর্জনের লক্ষ্যে দেশীয় আইসিটি খাতের জন্য চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী কৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে দক্ষ জনশক্তি ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ চলমান রয়েছে। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ করে স্টার্টআপ, ই-কমার্স এবং ফ্রিল্যান্সিং খাতে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

বাংলাদেশ ও মালয়েশিয়া

ডিজিটাল অর্থনীতিতে প্রান্তিক পর্যায়ের জনগণের অর্ন্তভূক্তিমুলক অংশ নিশ্চিতে সারাদেশে ছড়িয়ে থাকা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের বিশেষ করে নারী উদ্যোক্তাদের মাধ্যমে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোক্তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, ন্যানোটেকনোলজি এবং সাইবার নিরাপত্তাসহ অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে বাংলাদেশ সরকারের সাথে ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরাম ও মালয়েশিয়া সরকার অংশীদারীত্বের ভিত্তিতে কাজ করার জন্য এগিয়ে আসতে পারে।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গত এক দশকেরও বেশি সময় ধরে অর্জিত অভূতপূর্ব অগ্রগতি ও সাফল্যের প্রশংসা করে ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরামের চেয়ারম্যান ড. সৈয়দ হামিদ আলবার বলেন, তরুণ-তরুণীদের মধ্যে আইসিটি বিষয়ক দক্ষতার উন্নয়ন ও ডিজিটাল উদ্ভাবনের ক্ষেত্রে অর্জিত জ্ঞান বিনিময়ে ভ্রাতৃপ্রতীম দুই দেশ একসাথে কাজ করতে পারে। পর্যটন, শিক্ষা এবং সম্ভাবনাময় অন্যান্য ক্ষেত্রে সহযোগিতামূলক সুযোগ তৈরিতে কাজ করার আগ্রহ প্রকাশ করে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি।

বাংলাদেশ ও মালয়েশিয়া

আইসিটি বিভাগের প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে মালয়েশিয়ার প্রতিনিধি দল আইসিটি টাওয়ারে অবস্থিত এটুআই কার্যালয় পরিদর্শন করেন। এসময় প্রতিনিধি দলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দকে স্বাগত জানান এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং শুভেচ্ছা স্মারক হিসেবে ‘দ্য এটুআই জার্নি’ এবং ‘আমার ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক প্রকাশনা হস্তান্তর করেন।

এসময় পারস্পরিক সুবিধা, সম্পর্ক উন্নয়ন এবং অভিজ্ঞতা বিনিময়ে ভবিষ্যতে বিভিন্ন উদ্ভাবন প্রদর্শনীর আয়োজন এবং অর্জিত জ্ঞান বিনিময়ে বিভিন্ন কর্মশালা এবং ওয়েবিনার আয়োজনে ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরাম ও এটুআই সম্মতি প্রকাশ করেছেন। এসময় উপস্থিত ছিলেন এটুআই-এর পলিসি অ্যাডভাইজর জনাব আনীর চৌধুরী, সোশ্যাল ইনোভেশন ক্লাস্টার প্রধান জনাব মানিক মাহমুদ, ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস অ্যাডভাইজর জনাব আশফাক জামান এবং এটুআই ও ডব্লিউআইইএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

সর্বশেষ

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফ্রি পাবে UITS শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি