বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
34 C
Dhaka

ফ্লোরা ব্যাংক ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’র চূড়ান্ত পর্বের সেরা ১০ নির্বাচিত

spot_img

সৌন্দর্য্য এবং প্রতিভার সম্মিলনে আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০- এর চূড়ান্ত পর্বে উঠে এলেন সেরা দশ প্রতিযোগী। 

টেকভিশন২৪ ডেস্ক: একে একে বাছাই পর্ব চলছে আর প্রতিযোগিতা এগিয়ে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে। গত কয়েক দিনের গ্রুমিং পর্ব আর বিভিন্ন অনুশীলন কার্যক্রমে অংশগ্রহনের উপর ভিত্তি করে, চুলচেরা বিশ্লেষণের পর সেরা সুন্দরী হিসেবে ১০ জনকে বাছাই করেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার বিচারকেরা। আগামী ১৬ই মে, ২০২১ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য  ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশ-এর প্রতিনিধিত্ব করার জন্য লড়বেন এই ১০ প্রতিযোগী।

এবছর নয় হাজারের বেশি নিবন্ধন জমা পরে, যার মধ্য থেকে অডিশন রাউন্ড এবং মূল পর্ব পেরিয়ে সামনে এলেন ফ্লোরা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মত আয়োজিত এই প্রতিযোগিতার সেরা দশজন আত্মবিশ্বাসী নারী। 

ঢাকার রেডিসন ব্লু হোটেল-এ গত কিছুদিন ধরে নানান অনুশীলন, কার্যক্রম, গ্রুমিং, ট্রেনিং ও অধ্যবসায়ের মধ্য দিয়ে যাচ্ছেন প্রতিযোগীরা। এবার নিজেদেরকে তাঁরা আরেকবার প্রমাণ করলেন। কেউ মন খারাপ করে বাড়ি ফিরলেন আর কেউ খুশিতে আত্মহারা হয়ে গ্র্যান্ড ফিনালের প্রস্তুতি নিচ্ছেন। তবে এদের সবার-ই চাওয়া সমগ্র বিশ্বের কাছে নিজের দেশ ও মানুষের কথা তুলে ধরা।

‘টপ টেন’ মানেই অন্যরকম এক অনুভূতি। নির্বাচিত সেরা ১০ জন প্রতিযোগী হলেন অনকিতা দে, আপনা চাকমা, ফারজানা আকতার এ্যানি, ফারজানা ইয়াসমিন, ফাতেমা তুজ জহুরা, মারিয়াম আহমেদ, মাসুদা খান, নিদ্রা দে, তানজিয়া জামান মিথিলা এবং তৌহিদা তাসনিম তিফা।

আর টিভি-র স্টুডিও-তে অনুষ্ঠিত সেরা ১০ বাছাই পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মীম, গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান, ফ্যাশন হাউজ জুরহেম এর প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিরেক্টর মেহরুজ মুনির এবং ব্র্যাক ইউনিভারসিটি-র আন্তর্জাতিক বিষয়ের ম্যানেজার আইরিন সমার তিলগার । মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার ন্যাশনাল ডিরেক্টর শফিকুল ইসলাম জানান এঁরাই থাকবেন চূড়ান্ত পর্বের বিচারকের আসনে।  

মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার প্রেসিডেন্ট মোস্তফা রাফিকুল ইসলাম ডিউক জানান, আগামী ২০ মার্চ, ২০২১ তারিখে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। আগামী ১৬ মে, ২০২১ যুক্তরাষ্ট্রের হলিউডে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগীতার ৬৯তম মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এর মুকুট বিজয়ী। 

বাংলাদেশ –এ দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে আয়োনজনটি। গতবারের প্রধান স্পন্সর ফ্লোরা ব্যাংক এবারো মিস ইউনিভার্স বাংলাদেশের প্রধান স্পন্সর হিসেবে যুক্ত রয়েছেন। আয়োজনটির টেলিভিশন পার্টনার আর টিভি। এই আয়োজন নিয়ে তৈরি অনুষ্ঠান আগামী ৯ মার্চ হতে প্রচারিত হবে আর টিভি-তে। ক্রাউন পার্টনার ডায়মন্ড ওয়ার্ল্ড, মেকওভার পার্টনার পারসোনা, পিআর পার্টনার নর্থব্রুক কনসালটেন্টস , হসপিটালিটি পার্টনার রেডিসন ব্লু ঢাকা, ওয়েলনেস পার্টনার রেজুভা, অডিট পার্টনার এ. ওয়াহাব অ্যান্ড কো.। সহযোগী স্পন্সর ফ্লোরা টেলিকম, স্পেকট্রা কনভেনশন সেন্টার, থাইরো কেয়ার, সুঘন্ধা এন্টারপ্রাইজ।

১১ই জানুয়ারি, ২০২১ প্রেস কনফারেন্সের দ্বারা শুরু হয় এই বিউটি পেজেন্টের কার্যক্রম। বৈশ্বিক মহামারীর কারনে ২০২০ সালের মূল আয়োজনের সময় কিছুটা পরিবর্তন করে ২০২১ এ নেয়া হয়েছে। হোটেল সোনারগাঁও এ মিডিয়া কনফারেন্সের মাধ্যমে মিস ইউনিভার্স ২০২০ সালের বাংলাদেশ পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। প্রতিযোগিতার এবারের মূল স্লোগান ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’। 

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি