বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
24 C
Dhaka

ফোন বাজারজাতকরণের নিয়ম মেনে চলছে অপো – বিটিআরসি মহাপরিচালক

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: “বিটিআরসিতে আমরা সবসময় ৩টি বিষয়ের উপর জোর দেই – রেগুলেটরি অ্যাফেয়ার্স, পণ্যের গুণগত মান ও দাম; এবং অপো এই ৩টিতেই বেশ এগিয়ে আছে” বলে মন্তব্য করেছেন বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল আলম।

সম্প্রতি, গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো তাদের ‘ও ফ্যানস ফেস্টিভ্যালের’ অংশ হিসেবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ‘ও ফ্যানস নাইট’ এসব কথা বলেন মহাপরিচালক।  

তিনি আরো বলেন, আমাদের বাজার গবেষণা থেকে প্রাপ্ত তথ্যানুসারে বাজারে অপো’র যেসকল স্মার্টফোন পাওয়া যায় সেগুলো অরিজিনাল, কেননা এগুলো সঠিকভাবে নিয়ম মেনে আমদানি বা অ্যাসেম্বল করা হয়। তাই কোনও দ্বিধা ছাড়া সবাই এ ফোনগুলো কিনতে পারেন।”

শুধুমাত্র ফ্যানদের জন্যে নিবেদিত এ অনুষ্ঠানের মধ্যে দিয়ে জনপ্রিয় স্মার্টফোন কোম্পানিটি তাদের বিস্মিত করেছে। অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন বাংলাদেশ এইডি’র ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং, কান্ট্রি পাবলিক রিলেশন হেড জোশিতা সানজানা রিজভান, এলিটা করিম, জন কবিরসহ জনপ্রিয় ইউটিউবাররা উপস্থিত ছিলেন। ফেস্টিভ্যালে ফ্যানদের জন্য সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। 

ড্যামন ইয়াং বলেন, “সাম্প্রতিক সকল উদ্ভাবন ভক্তদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। একটি ইউজার-লেড ব্র্যান্ড হিসেবে আমরা সবসময় আমাদের ফ্যানদের চাহিদার দিকে নজর রাখি এবং আমরা তাদের জীবনযাত্রাকে আরো সমুন্নত করতে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসতে কাজ চালিয়ে যাব।”

অপো বাংলাদেশ এইডি’র পিআর ও কমিউনিকেশনের ম্যানেজার জোশিতা সানজানা রিজভান বলেন, “অপো’তে আমরা ‘টেকনোলজি ফর ম্যানকাইন্ড, কাইন্ডনেস ফর দ্য ওয়ার্ল্ডে’ বিশ্বাস করি এবং আমরা সবসময় এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

এই আনন্দঘন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ফ্যানরাও তাদের আনন্দ প্রকাশ করেন। বর্তমান পরিস্থিতিতে সরকারের প্রতিটি নিয়মনীতি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত এ অনুষ্ঠানে তারা অপো’র স্মার্টফোনের সাথে তাদের অসাধারণ অভিজ্ঞতা শেয়ার করেন এবং জানান কিভাবে তারা এই ব্র্যান্ডের ফ্যান হয়ে উঠেছেন।

এ স্মার্টফোনগুলোর অনন্য পারফরম্যান্স, ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা এবং চোখ ধাঁধানো ডিজাইন কিভাবে তাদের লাইফস্টাইলের অংশে পরিণত হয়ে উঠেছে, তারা সে বর্ণনাও দেন।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

সর্বশেষ

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

মোহাম্মদপুরে ‘টিফিনবক্সের নতুন আউটলেট

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর গুলশানে সাফল্যের পর এবার মোহাম্মদপুরে যাত্রা...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এর জনপ্রিয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি